নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নবান্নে সাংবাদিক বৈঠকে গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘উন্নয়নের পাঁচালি’ নামে প্রকাশিত এই তথ্যে ২০১১ থেকে ২০২৪ সময়কালে রাজ্যের জিডিপি বৃদ্ধি, কর আদায়, কর্মসংস্থান এবং সামাজিক প্রকল্পের সমস্ত তথ্য তুলে ধরা হয়।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০১১ সালের তুলনায় রাজ্যের জিডিপি বৃদ্ধি পেয়েছে ৪.৪১ গুণ, এবং কর আদায় বেড়েছে ৫ গুণ। তাঁর দাবি, 'বাংলা এখন সারা দেশের মডেল।' বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কাজ, সামাজিক প্রকল্প এবং অর্থনৈতিক পরিসংখ্যান সব মিলিয়ে সরকারের ১৫ বছরের অর্জন তিনি তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কর্মশ্রী বা ১০০ দিনের কাজের প্রকল্পে গড় কর্মদিবস বেড়ে দাঁড়িয়েছে ৭০ দিন, যা কেন্দ্রের তুলনায় বেশি। অর্থনৈতিক করিডরে কর্মসংস্থান তৈরি হয়েছে ১ লক্ষ। বেঙ্গল সিলিকন ভ্যালিতে ২০০০ সংস্থায় ২ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আসানসোল–দুর্গাপুর শিল্পতালুকে হয়েছে ২২,০০০ কোটির বিনিয়োগ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থান হয়েছে ১ লক্ষ ৩০ হাজার।
এছাড়াও, মুখ্যমন্ত্রীর সামাজিক প্রকল্পে ‘লক্ষ্মীর ভান্ডারের' সুবিধা পেয়েছেন ২ কোটি ২১ লক্ষ মহিলা, ব্যয় হয়েছে ১২ হাজার কোটি টাকা। দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে। কন্যাশ্রী প্রকল্পে সুবিধাভোগী ১ কোটির বেশি। রূপশ্রীর জন্য ব্যয় হয়েছে ৫৫৯৮ কোটি টাকা। স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন ২ কোটি ৪৫ লক্ষ পরিবার। দুয়ারে রেশন প্রকল্পের সুবিধাভোগী ৭ কোটি ৪১ লক্ষ মানুষ।
মুখ্যমন্ত্রী আরও জানান, ' কৃষিক্ষেত্রে উন্নতি হয়েছে ৯.১৬ গুণ। পরিকাঠামো উন্নয়নে ব্যয় ৭০ হাজার কোটি টাকা। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে লক্ষ্যমাত্রা ১ লক্ষ বাড়ি নির্মাণ। ‘পথশ্রী’ প্রকল্পে ৭ হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্য। গঙ্গাসাগর সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ১,৭০০ কোটি টাকা। ২৩ জেলায় তৈরি হয়েছে ৫১৪টি কর্মতীর্থ, এবং শপিং মল প্রকল্পও এগোচ্ছে।'
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের