নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ক্রিকেটার ইতিহাসে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন কোনো নো কোনো দেশের ব্যাটার অথবা বোলাররা। এবার আরও এক বিরল নজিরের সাক্ষী থাকল ক্রিকেটীয় ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে রীতিমত তাণ্ডব দেখালেন ভারতীয় বংশোদ্ভুত হরজস সিংহ।
বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে নজর কেড়েছিলেন হরজস। এরপর এই দুরন্ত ইনিংস খেললেন। সিডনি গ্রেড ক্রিকেটের একটি ম্যাচে ১৪১ বলে ৩১৪ রানের ইনিংস খেললেন হরজস। ১৪টি চার এবং ৩৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল তার ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে এসে ৭৪ রানে শতরান পূর্ণ করেন ভারতীয় বংশোদ্ভুত তরুণ।পরের ২১৪ আসে ৬৭ বলে।
বব সিম্পসন্সের ২২৯ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন হরজস। তিনিই ছিলেন এত দিন ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক। ভারতীয় বংশোদ্ভুত তরুণের ৩১৪ রানে ইনিংস সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এই রেকর্ড রয়েছে ভিক্টর ট্রাম্পারের। তিনি ১৯০৩ সালে ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছে ২০০৭ সালে ফিল জ্যাকসের খেলা ৩২১ রানের ইনিংস। তবে অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেড সীমিত ওভারের ক্রিকেটে হরজসের এই ইনিংসই সর্বোচ্চ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের