নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বেলগাছিয়া ভাগাড় এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১৫ বছরের কিশোরের। বুধবার সকালে পরিত্যক্ত বেলগাছিয়া ড্রেনেজ পাম্পিং স্টেশনের ভিতরে থাকা একটি গভীর ভূগর্ভস্থ জলাধারে পা পিছলে পড়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘ তল্লাশির পর বিকেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয় কিশোরকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিষেক ও তার দাদা বিশাল দীর্ঘদিন ধরেই বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকায় বসবাস করত। এদিনও তারা দুজনে ওই পরিত্যক্ত পাম্পিং স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিল। সেই সময় আচমকাই পা পিছলে প্রায় ১২০ ফুট গভীর জলাধারে পড়ে মৃত্যু হয় কিশোরের। উদ্ধারকাজে প্রায় ১০ জন ডুবুরি নামানো হয়। পাশাপাশি পাম্পের সাহায্যে জল ও পাঁক সরানোর কাজও চলে। টানা কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেলে অভিষেকের দেহ উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ২০২৫ সালের মিথেন গ্যাস বিস্ফোরণের পর থেকে এই পাম্পিং স্টেশনটি বন্ধ অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে বিপজ্জনক এলাকাগুলি ঘিরে ফেলা ও নিরাপত্তা আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বেলগাছিয়া ভাগাড়ের উন্নয়ন ও সংস্কারের কাজও নতুন করে শুরু করার ভাবনা রয়েছে।”
মুখপাত্র পদ ছাড়ার পরেও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শান্তনু সেন
বিশ্ব পরিবেশ দিবসে নতুন প্রকল্পের সূচনা করলেন বিধায়ক অজয় রায়
১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহুলচর্চিত ওষুধ-কাণ্ডে বড় অগ্রগতি
বর্তমানে NIA হেফাজতে রাখা হয়েছে শওকত মোল্লাকে
তোলাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় আদালতে পেশ করা হয় তৃণমূল নেতাকে
বিএসএফের তৎপরতায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে জোরদার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা
শওকত মোল্লাকে ফেরার ঘোষণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়েছেন অর্জুন সিং
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...