নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্ষার সময় প্রতিদিন বাইকে যাতায়াত অনেকের কাছেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই কম বাজেটের মধ্যে নিরাপদ ফ্যামিলি কারের খোঁজ বাড়ছে। সেই তালিকায় নতুন Tata Tiago বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাশ্রয়ী দাম, সহজ EMI, ভালো মাইলেজ, আধুনিক সুবিধার জন্য এই গাড়ির চাহিদা বাড়ছে।
Tata Tiago Facelift এর প্রাথমিক এক্স শোরুম দাম ৪,৬৯,৯৯০ টাকা। কলকাতায় সব ধরনের চার্জ যোগ করলে অন রোড দাম প্রায় ৫.৫৫ থেকে ৫.৬০ লক্ষ টাকার মধ্যে হতে পারে। ১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে প্রায় ৪.৫৫ লক্ষ টাকার ঋণ নিতে হতে পারে। ৫ বছরের জন্য ঋণ নিলে মাসিক EMI আনুমানিক ৯,৪৪৬ থেকে ৯,৭৮১ টাকার মধ্যে থাকতে পারে। যদিও সুদের হার, শহর, ডিলার, বিমার উপর চূড়ান্ত অঙ্ক নির্ভর করবে।
নতুন Tiago তে রয়েছে LED হেডল্যাম্প, নতুন গ্রিল, ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস চার্জিং, Android Auto, Apple CarPlay, অটো AC, ক্রুজ কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো সুবিধা। নিরাপত্তার জন্য ৬টি এয়ারব্যাগ, ABS, EBD, ESC যুক্ত করা হয়েছে। ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিনের সঙ্গে ম্যানুয়াল, AMT গিয়ারবক্সের বিকল্পও পাবেন।
পেট্রোল মডেলে প্রায় ১৯ কিলোমিটার প্রতি লিটার, CNG মডেলে প্রায় ২৮ কিলোমিটার প্রতি কেজি পর্যন্ত মাইলেজ পাওয়া যেতে পারে। Smart থেকে Creative পর্যন্ত একাধিক ট্রিমে গাড়িটি বিক্রি হচ্ছে। CNG সংস্করণের প্রাথমিক এক্স-শোরুম দাম ৫.৭৯ লক্ষ টাকা। এখন কম খরচে নিরাপদ, আরামদায়ক ফ্যামিলি কার কিনতে চান ? তাহলে Tata Tiago সাধারণ মানুষের জন্য একটি ভালো বিকল্প হতে পারে।
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের