নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার এসে পৌঁছাল মন্দিরের অন্নসেবাতেও। ইরান–ইজরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হওয়ায় রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। আর তার জেরেই নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে ভক্তদের জন্য চালু থাকা নিঃশুল্ক অন্নভোগ পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
নৈহাটি বড়মার মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত অন্নসেবা গ্রহণ করেন। কিন্তু গ্যাস সরবরাহে সঙ্কটের জেরে হাজার হাজার ভক্তের জন্য অন্নশালায় রান্না চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সমস্যার কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহে টান পড়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে রাজ্যের গ্যাস সরবরাহ ব্যবস্থাতেও। ফলে বাধ্য হয়েই আগামী সোমবার থেকে ভক্তদের পাত পেড়ে ভোগপ্রসাদ খাওয়ানোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারই শেষবারের মতো ভোগপ্রসাদ বিতরণ করা হয়েছে। তবে অমাবস্যার দিন নিয়ম মেনে দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
বড়মার মন্দিরের ট্রাস্টি বোর্ডের সভাপতি তাপস ভট্টাচার্য জানান, ' আমাদের প্রতিমাসে ২০-২৫ টা করে গ্যাসের সিলিন্ডার লাগে। সেখানে ডিস্ট্রিবিউটাররা বলছে ২-৩ টের বেশি দিতে পারবে না। তাতে এতো রান্না কোনো ভাবেই সম্ভব না। কাঠের উনুনে বা ইন্ডাকশনেও সম্ভব নয় এতো রান্না করা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সোমবার থেকে ভক্তদের জন্য অন্নসেবা বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোগ চালু করা হবে। অমাবস্যায় মায়ের ভোগ যেটা দেওয়া হয় শুধু সেটাই দেওয়া হবে।'
মন্দিরে আগত দর্শনার্থীরা জানান, ' অবশ্যই খুব দুঃখজনক বিষয় এটা। আমরা দূর দুরন্ত থেকে ভক্তরা আসি মায়ের দর্শন করতে সেখানে ভোগ বন্ধ হয়ে যাওয়াটা খুবই দুঃখের বিষয়। কিন্তু গ্যাসের সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তাই কিছু করার নেই আমাদের মেনে নিতেই হবে। যতটা তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মিটুক এটাই চাই।'
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...