নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - স্কুলে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। বরানগরের বিটি রোডে লরির ধাক্কায় মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার। গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক তাদের বাবাও। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বরানগরের মল্লিক কলোনি সংলগ্ন বিটি রোডে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারায় ২ স্কুল পড়ুয়া। স্কুটিতে করে বাবার সঙ্গে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় স্কুটিটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫,৭ বছর বয়সি ২ শিশুর। তারা বরানগরের ডানলপ খালসা স্কুলের ছাত্র ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হন তাদের বাবা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে প্রোমোটারদের নির্মাণসামগ্রী, বিশেষ করে পাথর ফেলে রাখার কারণেই দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সেই কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য,'সকালবেলা ২ সন্তানকে স্কুটিতে করে স্কুলে নিয়ে যাচ্ছিলো তাদের বাবা। চালকের প্রধান ভুল ছিল হেলমেট না পরা। হেলমেট পরা বাধ্যতামূলক করার বিষয়ে জোর দেওয়া উচিত সরকারের। এলাকার ট্রাফিক সিগন্যাল আড়ালকারী গাছপালাগুলি অবিলম্বে ছাঁটাই করা উচিত। রাস্তার মাঝখানে পাথর জমা করে রাখার মতো অব্যবস্থাপনাগুলিও নিয়মিত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। দুর্ঘটনায় শিশু ২ টি ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়'।
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার
স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের