সেপ্টেম্বর ১৯, ২০২৫ রাত ০৮:৪৭ IST

যেদিন শ্মশানে দাঁড়াবে সেদিন থেকে নতুন করে বাঁচতে শিখবে

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জীবনের দৌড়ঝাঁপ, প্রতিদিনের প্রতিশ্রুতি, সাফল্যের মোহ, কিংবা সম্পর্কের টানাপোড়েনের আড়ালে আমরা কতবার নিজেদের শেষ পরিণতি নিয়ে ভেবেছি? মৃত্যুর অনিবার্য সত্যকে কতবার সরাসরি সামনে দাঁড়িয়ে দেখার সাহস করেছি? তাই এক অদ্ভুত কিন্তু গভীর এক প্রস্তাব—মাসে অন্তত একবার শ্মশানে যাও।

সঙ্গী হবে না মোবাইল, নয় পরিবার-পরিজনের টানাপোড়েন। থাকবে শুধু নিস্তব্ধতা আর একাকীত্ব। সামনে ভেসে আসবে একেকটি মৃতদেহ ঘিরে কান্নায় ভেঙে পড়া পরিবার। কিছুক্ষণ আগেও নাম ছিল, পরিচয় ছিল, ভালোবাসার বাঁধন ছিল। আজ সে শুধু দেহ। “Some body”এর বেশি কিছু নয়।

জীবনের দীর্ঘ পথচলায় দায়িত্ব ও কর্তব্যের বোঝা বহন করে যে মানুষটি হাঁটছিলেন, আজ তিনি হালকা। নেই কোনো বাঁধন, নেই কোনো প্রতিশ্রুতি। যাঁর হাতে হাত রেখে চলার প্রতিজ্ঞা ছিল, তাঁর হাত আজ ঠান্ডা। ভালোবাসার আবেগ, সোহাগী আলিঙ্গন কিংবা প্রিয় করস্পর্শের উত্তেজনা চিরতরে থেমে গেছে।

শ্মশান এক অনন্য সত্যের শিক্ষা দেয়। লেলিহান আগুনের সামনে দাঁড়ালে বোঝা যায়,সেখানে নেই পাপ-পুণ্যের হিসেব, নেই দোষগুণের বিচার। আগুনের কাছে সবাই সমান। একে একে মুছে যায় সব অহংকার, কর্তৃত্বের আস্ফালন, টাকার দম্ভ, সাফল্যের ঝিলমিল, প্রেমের মাধুর্য কিংবা অশ্রুর দাগ।

শেষে থাকে শুধু নদীর স্রোত, যে ভাসিয়ে নিয়ে যায় দেহাবশেষ। মিলিয়ে যায় সমস্ত পরিচয়, সমস্ত খ্যাতি, সমস্ত অর্জন। আমরা সবাই একদিন সেই একই সমুদ্রের দিকে যাত্রারত যাত্রী।

তাহলে প্রশ্ন থেকেই যায়,জীবনের এই অনিবার্য সমাপ্তি জেনেও কি আমরা অহংকারে ভেসে বেড়াই? নাকি এই সত্যকে মেনে নিয়ে প্রতিদিনকে একটু ভিন্নভাবে বাঁচতে শিখি?

তাই পরামর্শ একটাই - মাসে অন্তত একবার শ্মশানে যাও। নির্ভয়ে। একাকী। কারণ মৃত্যুকে চিনতে শিখলেই জীবনের প্রকৃত অর্থ বোঝা যায়।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের