6a2660ff51d8b_image - 2026-06-07T232801.961
জুন ০৮, ২০২৬ দুপুর ১১:৫৮ IST

যাদবপুরে বুলডোজার অভিযান ঘিরে রাতভর উত্তেজনা , আটক সৃজন সহ একাধিক

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্ছেদ অভিযান ঘিরে রবিবার গভীর রাত থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর। বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, গ্রেফতারি এবং বুলডোজার অভিযানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সোমবার সকালেও থমথমে পরিস্থিতি যাদবপুরের ২ নম্বর স্টেশন চত্বরে। উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামা বাম ও কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জখম হয়েছেন একাধিক মানুষ।

যাদবপুর ২ নম্বর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তেজনার আবহ তৈরি হয়েছিল। গত ২ জুন প্রথমবার বুলডোজার পৌঁছতেই উচ্ছেদের আশঙ্কা ছড়িয়ে পড়ে এলাকায়। পুনর্বাসনের দাবি তুলে তখন থেকেই আন্দোলনে নামেন বামপন্থী নেতা-কর্মী, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। যদিও সেদিন কোনও অশান্তির ঘটনা ঘটেনি।

রবিবার রাতে ফের উচ্ছেদ অভিযান শুরু হওয়ার সম্ভাবনার খবর ছড়াতেই ২১২ বাসস্ট্যান্ড এবং সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা। আন্দোলনে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। উচ্ছেদের বিরোধিতায় শুরু হয় বিক্ষোভ ও স্লোগান।

পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী, রেলপুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আন্দোলনকারীরা রাস্তার উপর বসে পড়লে পুলিশ মাইকিং করে এলাকা খালি করার আবেদন জানায়। কিন্তু তাতে পরিস্থিতি শান্ত না হয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।

অভিযোগ, সেই লাঠিচার্জে অন্তত ১৩ জন আহত হন। কয়েকজনের মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। FIR-এ সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ একাধিক আন্দোলনকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। বিক্ষোভকারীদের সরানোর পর শুরু হয় বুলডোজার অভিযান। একের পর এক অবৈধ দোকান ও নির্মাণ ভেঙে ফেলে প্রশাসন। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই গোটা এলাকা খালি করে দেওয়া হয়।

আরও পড়ুন

ডিজে বাজাতে গিয়ে বিপাকে অভিষেক , কালীঘাটে পৌঁছাল সিআইডি
জুন ১২, ২০২৬

অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা

ফুটপাথ দখল করলেই বুলডোজার , যোগী স্টাইলে হুঁশিয়ারি শুভেন্দুর
জুন ১২, ২০২৬

জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ত্রাণভাণ্ডার , উদ্ধার বিপুল পরিমাণ সরকারি সামগ্রী
জুন ১২, ২০২৬

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ

ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য , মমতার বিরুদ্ধে FIR দায়ের
জুন ১২, ২০২৬

হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

বাংলায় টাটাকে ফিরিয়েই ছাড়ব , শিল্পায়নে বড় বার্তা শুভেন্দুর
জুন ১২, ২০২৬

তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু

মিলবে না ঢালাও পুজোর অনুদান , বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
জুন ১২, ২০২৬

বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলব, তৃতীয়বার জেরার মুখে রথীন ঘোষ
জুন ১২, ২০২৬

আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে

তৃণমূলে ভাঙনের ছবি স্পষ্ট , ‘বিদ্রোহী’ ১৯ সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে
জুন ১২, ২০২৬

চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে

ভবানীভবনে ম্যারাথন জেরা , সিআইডি প্রশ্নবাণে মেজাজ হারান অভিষেক
জুন ১২, ২০২৬

সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর
জুন ১১, ২০২৬

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

গোদের ওপর বিষফোঁড়া! সই জাল কাণ্ডের পর অভিষেকের ডিজে মন্তব্যের মামলা গেল সিআইডির হাতে
জুন ১১, ২০২৬

একের পর এক আইনি চাপে অভিষেক

বেসরকারি হাসপাতালগুলিতে এবার ফ্রি বেড! স্বাস্থ্যমন্ত্রী হয়েই মাস্টারস্ট্রোক শারদ্বতের
জুন ১১, ২০২৬

বেসরকারি হাসপাতালে এবার বিনামূল্যে বেড পাওয়া যাবে

কলকাতায় পা রাখতেই চোর স্লোগান , কালীঘাট ঘুরে শেষমেশ সিআইডি দফতরে হাজিরা অভিষেকের
জুন ১১, ২০২৬

পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি

বিদ্রোহী শিবিরে সায়নী! কলকাতায় ফিরতেই চর্চার ঝড় শুরু যুব তৃণমূল সভানেত্রীকে নিয়ে
জুন ১১, ২০২৬

শিবির বদল নিয়ে মুখ খোলেননি সায়নী ঘোষ

অদিতি মুন্সির অফিস থেকে উদ্ধার বেআইনি অস্ত্র , তুমুল চাঞ্চল্য বাগুইআটিতে
জুন ১১, ২০২৬

বিজেপি কর্মীদের খুন করার জন্য অস্ত্র রাখা হয়েছিল বলে অভিযোগ

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...