নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - উত্তরবঙ্গ পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ টয় ট্রেন। কিছুদিন আগেই প্রাকৃতিক দুর্যোগের জেরে টয় ট্রেন বন্ধ রাখা হয়। তবে সবকিছু স্বাভাবিক হওয়ার পরেই ফের চালু করা হয়। পুজো শেষ। অক্টোবরের প্রায় শেষ। পাহাড়প্রেমীদের মরশুম শুরু হচ্ছে বললেই চলে। তাই এখন থেকেই উত্তরবঙ্গে ভিড় নেমেছে পর্যটকদের।
আর কিছুদিন বাদেই সমস্ত অ্যানুয়াল পরীক্ষা শেষ। আবার অনেকেই শীতের জন্য ছুটি বাঁচিয়ে রাখেন ঘুরতে যাবেন বলে। এই সময় পর্যটন শিল্পের বিপুল উন্নতি লক্ষ্য করা যায়। বলাবাহুল্য , ব্যবসায়ীরা সবচেয়ে আনন্দে থাকেন এই দিনগুলোতে। সেই সময় চলে এসেছে। তবে পর্যটন শিল্পের উন্নতির কথা মাথায় রেখে প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।।নতুনভাবে সাজতে চলেছে এই টয় ট্রেন। কারণ , উত্তরবঙ্গে টয় ট্রেনের জনপ্রিয়তা আকাশছোঁয়া।
ইউরোপের দেশগুলোর কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এই টয় ট্রেন। এছাড়াও পর্যটনশিল্পের উন্নতিতে অন্যতম বড় ভূমিকা পালন করে এটি। এবার আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই ট্রেন। ভেতরে চলবে মিউজিক সিস্টেম , ট্রেনের মধ্যেই থাকবে সবরকমের সুস্বাদু খাবার। স্টেশনগুলিতে থাকবে ফার্স এইড-এর ব্যবস্থা। পাহাড়ে গিয়ে অসুস্থ হয়ে পরার ঘটনা নতুন নয় , তাই এই উদ্যোগও নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের মতে , এই পরিকল্পনা যত তাড়াতাড়ি বাস্তবায়িত করা যায় ততই পর্যটনশিল্পের উন্নতির ক্ষেত্রে ভাল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের