নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভর দুপুরে রুদ্ধশ্বাস খুন বরানগরে। নিজের সোনার দোকানের মধ্যেই খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা। হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শনিবার দুপুরে বরানগরের শম্ভুনাথ দাস লেনের এক সোনার দোকান থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানার নিথর দেহ। মাথায় গভীর আঘাত, হাত-পা বাঁধা। জানা যায়, দুপুর তিনটে নাগাদ পাঁচজন দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে। তাদের মধ্যে তিনজন দোকানের ভিতরে গিয়ে ব্যবসায়ীকে আক্রমণ করে, আর দুইজন বাইরে পাহারায় ছিল। হামলার পর দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়, যাতে হত্যার দৃশ্য রেকর্ড না হয়।
দিল্লিতে থাকা মৃতের ছেলে দোকানের ক্যামেরা বন্ধ দেখে সন্দেহ করেন। ফোনে যোগাযোগ না পেয়ে স্থানীয়দের খবর দেন। এরপরই তালাবদ্ধ দোকান খুলে ভিতর থেকে উদ্ধার হয় শঙ্কর জানার নিথর দেহ। ঠিক কত পরিমাণ সোনা লুঠ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দোকানের পাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এবং দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
বরানগর থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। ফলে স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই, পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের