নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে কার্যত ‘কল্পতরু’ রূপে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, পার্শ্বশিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহ সহায়কদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করল রাজ্য সরকার। ভাতা বৃদ্ধি থেকে মাতৃত্বকালীন ছুটি ও মৃত্যুজনিত আর্থিক সহায়তা সব মিলিয়ে লক্ষ লক্ষ কর্মীদের জন্য স্বস্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বিধানসভায় ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে ঘোষণা করা হয়, আশাকর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা বাড়ানো হচ্ছে। ফলে তাদের ভাতা বেড়ে দাঁড়াল ৬ হাজার টাকায়। পাশাপাশি আশাকর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির ঘোষণাও করা হয়েছে। কর্মরত অবস্থায় কোনও আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার।
এখানেই থামেনি রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষকদের ভাতাও ১০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারদের জন্য বাজেটে আলাদা করে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে, ভোটের আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও ১০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। তাদের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ২৮০ কোটি টাকা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের