নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন, ভোটের সময় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্য নির্বাচনী কমিশনার।
সোমবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের শুরুতেই কঠোর ভাষায় ভর্ৎসনা করেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে উপস্থিত ডিএম, এসপি এবং পুলিশ কমিশনারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের সময় অন্য অনেক রাজ্যে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে বারবার হিংসার অভিযোগ ওঠে। এবার সেই পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না বলেই স্পষ্ট বার্তা দেন তিনি।
প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জ্ঞানেশ কুমার বলেন,' নির্বাচনের সময় কোনও রকম গাফিলতি দেখা গেলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকি নির্বাচন শেষ হওয়ার পরও যদি কোনও আধিকারিকের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে তিনি রেহাই পাবেন না।' বৈঠকে SIR প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের মতে, যে দায়িত্ব প্রশাসনের কাছে প্রত্যাশিত ছিল, তা যথাযথভাবে পালন করা হয়নি। এই প্রসঙ্গে জ্ঞানেশ কুমার প্রশ্ন তোলেন, দায়িত্বশীল অফিসার হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করা হল না কেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের