নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের যুব কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও গেরুয়া শিবির বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা সায়ন চক্রবর্তী একজন সক্রিয় যুব তৃণমূল নেতা। অভিযোগ, রবিবার সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে অতর্কিতে তাঁকে লক্ষ্য করে কোমরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তিনি সেখানেই লুটিয়ে পড়লে আশপাশের মানুষজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

জখম নেতার দাবি, বিজেপি নেতা দীপেন চক্রবর্তী, তাঁর শ্যালক দ্বীপ দেবনাথ ও প্রদীপ বর্মন এই হামলার নেপথ্যে রয়েছেন। তাঁর কথায়, তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হওয়াতেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। কিন্তু ভোটের আবহে এমন রক্তক্ষয়ী সংঘাত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
সায়ন চক্রবর্তী বলেন, ‘আমি যখন বাড়িতে ফিরছিলাম, তখন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। স্রেফ ঘাসফুল শিবিরের সক্রিয় কর্মী হওয়ার কারণেই এই আক্রোশ। খুনের উদ্দেশ্যেই ঘর থেকে তলোয়ার বের করে আনা হয়েছিল। ভবিষ্যতে আমার কোনও ক্ষতি হলে এই নির্দিষ্ট ব্যক্তিরাই তার জন্য দায়ী থাকবেন'।
অন্যদিকে বিজেপির এক প্রতিনিধি জানান, ‘এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কড়া বিধিনিষেধ রয়েছে এখানে বিজেপির কোনও কর্মকাণ্ড চলবে না। আসলে এটি শাসক শিবিরের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আসন্ন নির্বাচনে মন্ত্রীর সুনজরে আসার প্রতিযোগিতা। পাশাপাশি আর্থিক সুবিধা লাভের লড়াইয়ে তাঁদের অন্দরেই বোমা-বন্দুকের রাজনীতি চলছে। আগামী ভোটে শুধু এই অঞ্চল নয়, পুরো রাজ্য থেকেই শাসক দল বিদায় নেবে'।
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের