নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনের মুখে শাসকদলের ডিসপ্লে প্রচারে করা হলো বিজেপির প্রার্থীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। ঘটনাটি ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে হাবড়া স্টেশন চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত এলাকায় নামাতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। বিষয়টিকে ঘিরে বর্তমানে জেলায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই রাজ্যে প্রথম দফার ভোট শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল রয়েছে অন্তিম অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচন। তাই শেষ লগ্নে তৃণমূলের পক্ষ থেকে শনিবার রেল স্টেশনের সামনে একটি গাড়ির মাধ্যমে প্রচার চালানো হচ্ছিল। অভিযোগ, ওই ডিসপ্লেতে বিজেপি মনোনীত প্রার্থী দেবদাস মণ্ডলের উদ্দেশ্যে আপত্তিকর কথা বলা হয়। বিষয়টি নজরে আসতেই পদ্ম শিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানানো হয়।

অভিযোগের গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কমিশনের প্রতিনিধিরা ও তৎক্ষণাৎ ভিডিও প্রদর্শন বন্ধের নির্দেশ দেন। এই আদেশকে কেন্দ্র করে ঘটে বিবাদের সূত্রপাত। ঘাসফুল শিবিরের কর্মীরা প্রচার থামাতে অস্বীকার করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বিশাল বাহিনী ও আধাসেনা এলাকায় পৌঁছে শৃঙ্খলা ফেরায়। শেষে প্রশাসনের কড়া মনোভাবে কর্মসূচিটি স্থগিত করে দেওয়া হয়।
পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা জানান, ‘কমিশন সম্পূর্ণ পক্ষপাতিত্ব করছে। আমাদের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যখন কুরুচিকর মন্তব্য করা হয়, তখন অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ বিজেপির বিরুদ্ধে প্রচার হলেই কমিশন তৎক্ষণাৎ সক্রিয় হয়ে উঠছে। আমরা এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।’
তৃণমূলের হাবড়া সভাপতি তারক দে জানান, ‘বিজেপি প্রার্থী একাধিক খুনের মামলায় জড়িত। একটিতে দোষী প্রমাণিত হয়েছেন। সংবিধানে কোথাও লেখা নেই যে খুনিকে খুনি বলা যাবে না। আমাদের কাছে প্রচারের সমস্ত বৈধ অনুমতি রয়েছে। তা সত্ত্বেও বিজেপি আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব'।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...