69c8ca8ed6747_Gallery_20260329_1774766527
মার্চ ২৯, ২০২৬ দুপুর ০১:৩২ IST

ভোটের মুখে শান্তিপুরে পোস্টার-যুদ্ধ! রাতের অন্ধকারে দুষ্কৃতীর তাণ্ডবে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচনী আবহে তৃণমূল-সহ বিজেপির ব্যানার-ফেস্টুন ছেঁড়ার পাশাপাশি দেওয়াল লিখন বিকৃত করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শান্তিপুর বিধানসভা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এর নেপথ্যে বড়সড় চক্রের যোগ থাকার দাবি করছে দুই পক্ষই। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামনে বিধানসভা ভোট। তাই প্রচার ঘিরে এলাকার বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ও বিজেপি প্রার্থী স্বপন দাসের সমর্থনে একাধিক পোস্টার এবং দেওয়াল লিখন করা হয়। আচমকাই শনিবার সকালে উভয় শিবিরের কর্মীদের নজরে আসে, তাঁদের বেশ কয়েকটি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং দেওয়াল লেখা কাদা মেখে বিকৃত করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। তাঁদের আশঙ্কা, এর পেছনে নতুন কোনো চক্রান্ত রয়েছে।

অভিযোগ, স্থিতিশীল পরিবেশ নষ্ট করতেই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এমন কুরুচিকর কাজ চালিয়েছে। প্রতিবাদে সরব হন স্থানীয় নেতৃত্ব। তাঁদের মতে, এই ধরনের অশোভন আচরণ কোনো দলের ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। যারা এমন কাজ করছে, সময়মতো সাধারণ মানুষই তাদের উপযুক্ত জবাব দেবে। তবে আপাতত তাঁরা সরাসরি সংঘাতে না জড়িয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পথ বেছে নিয়েছেন।

১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর সাহা জানান, ‘ভারতবর্ষ একটি রাজনৈতিক দেশ। প্রত্যেকটি দলের নিজস্ব মতাদর্শ রয়েছে। এই ধরনের কাজ সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অজয় দের নেতৃত্বে রাজনীতি করি, কারো ব্যানার ছেঁড়ার সংস্কৃতি আমাদের নয়। বামেদের আমলে কিছুদিন পরপর বোমা পড়ত। তারপর আমরা এসে এখানে শান্তি ফিরিয়েছি। শান্তিপুর সম্প্রীতির শহর, যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে'।

বিজেপি কর্মী বাপী কর জানান, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তারা গুরুতর অন্যায় করেছে। আমাদের ধারণা কিছু বহিরাগত রাতের অন্ধকারে এই ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি, দোষীদের যেন কঠোর শাস্তি হয়'।

আরও পড়ুন

নাকা চেকিংয়ে বিপুল ভারতীয়-বিদেশি মুদ্রা উদ্ধার , আটক যুবক
সেপ্টেম্বর ০১, ২০২৬

বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
 

নিয়োগ দুর্নীতিতে হারিয়েছেন চাকরি , বীরভূমে আত্মঘাতী মমতার ভাইঝি
সেপ্টেম্বর ০১, ২০২৬

ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

পানাগড়ে ভয়াবহ আগুন , পুড়ে ছাই স্কুটির শোরুম
সেপ্টেম্বর ০১, ২০২৬

অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা

পাতে যাওয়ার আগেই ফ্রিজে পচছে মাংস! বাদুড়িয়া-মধ্যমগ্রামে রেস্তোরাঁয় হানা, চিকেন-মটনে ফাঙ্গাস দেখে চক্ষু চড়কগাছ
সেপ্টেম্বর ০১, ২০২৬

প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম

৩ মাসের শিশুর আশঙ্কাজনক অবস্থা ঘিরে উত্তেজনা , ‘মেয়াদোত্তীর্ণ’ ভ্যাকসিন দেওয়ার অভিযোগে কাঠগড়ায় স্বাস্থ্যকর্মীরা
সেপ্টেম্বর ০১, ২০২৬

মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে

খাবার খাওয়ার সময় স্বামীকে পিটিয়ে খুন! ৩ ভাইকে ডেকে এনে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
সেপ্টেম্বর ০১, ২০২৬

ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ 

স্বনির্ভর গোষ্ঠীর গাছের ডাল কেটে বিক্রি! গলসিতে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ
সেপ্টেম্বর ০১, ২০২৬

যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা

গড়িয়াহাট থেকে ৬ মাসের শিশুকন্যা অপহরণ , বকুলতলা থেকে উদ্ধার
সেপ্টেম্বর ০১, ২০২৬

ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ

নৈহাটিতে যানজট রুখতে টোটোয় লাগাম , ৮৫ নম্বর রুটে বন্ধ চলাচল
সেপ্টেম্বর ০১, ২০২৬

১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম

বাইক যেন সিংহাসন! পকোড়া-বাদাম-চা খেয়ে রোজ সন্ধ্যায় বাজারে হাজির ২ হনুমান
সেপ্টেম্বর ০১, ২০২৬

হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার

স্নানের ভিডিওতেই ফাঁদ! ৫ মাসের অন্তঃসত্ত্বাকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
সেপ্টেম্বর ০১, ২০২৬

বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ

অভয়ার মামলায় জামিন নির্মল ঘোষের, তবে এখনই জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন বিধায়কের
সেপ্টেম্বর ০১, ২০২৬

একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত

মাছের বাজার এবার হবে ছয়তলা ! ২৫০ কোটির প্রকল্পে ভোলবদল হাওড়ার স্টেশন চত্বরের
সেপ্টেম্বর ০১, ২০২৬

স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা

জঙ্গলের মধ্যে নাবালিকাকে ধর্ষণ , অভিযুক্ত শনিবারিকে ঘরচার খাতায় ফেলার দাবিতে উত্তাল ঝাড়গ্রাম
আগস্ট ৩১, ২০২৬

নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

সোনার দোকানে ঢুকে দাদাগিরি! সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবসায়ী ও মহিলা কর্মীদের মারধরের অভিযোগ
আগস্ট ৩১, ২০২৬

সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের