নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের মুখে নতুন বিতর্ক ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক শিবির।
একটি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট প্রকাশ করে শাসক দলের দাবি, নির্বাচন কমিশন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের গাড়িতে তল্লাশি চালাতে। সেই বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরার নাম। তবে সেই চ্যাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বাদে সমস্ত তৃণমূল নেতার গাড়ি তল্লাশির কথা বলা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, স্বাস্থ্য শিবিরের নামে অর্থ স্থানান্তরের অজুহাত দেখিয়ে এই তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ এবং বিরোধী দলকে চাপে রাখার কৌশল। ভোটের মুখে এই হোয়াটসঅ্যাপ বার্তা সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে কমিশনের নিরপেক্ষতা নিয়ে।
তৃণমূলের বক্তব্য, নির্বাচনের আগে এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং শাসক দলের প্রচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তারা সরাসরি অভিযোগ করেছে, কমিশন বিজেপির স্বার্থেই কাজ করছে।
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের