নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম দফার ভোটের মাত্র চারদিন আগে বঙ্গ রাজনীতিতে জোরালো চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সংস্থা আইপ্যাক বাংলায় কাজ বন্ধ করেছে। এমন খবরে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন তৈরি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই সেই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয় শাসকদল।
সূত্রের খবর, প্রথমে জানা যায়, আই-প্যাকের তরফে কর্মীদের একটি ইমেলে জানানো হয়েছে যে নির্দিষ্ট আইনি বাধ্যবাধকতার কারণে বাংলায় কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে এবং কর্মীদের ২০ দিনের ছুটিতে পাঠানো হচ্ছে। ১১ মে-র পর পুনরায় যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলেও উল্লেখ ছিল। সংস্থার পক্ষ থেকে কর্মীদের ধৈর্য ধরার আর্জিও জানানো হয়।
এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। ভোটের মুখে তৃণমূলের প্রচারে ভাটা পড়বে কিনা সেই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তবে খুব দ্রুতই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দিয়ে স্পষ্ট জানানো হয়, এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। দলের দাবি, আই-প্যাক আগের মতোই রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে এবং নির্বাচনী প্রচার নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের