নিজস্ব প্রতিনিধি , আসানসোল - ভোটের দিনে উত্তেজনা ছড়াল অগ্নিমিত্রা পালের কেন্দ্রে। লোডশেডিংয়ের আশঙ্কা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে।
আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল অভিযোগ করেন, ভোটের সময় পরিকল্পিতভাবে লোডশেডিং ঘটানো হতে পারে, যার ফলে বুথের সিসিটিভি ক্যামেরা অচল করে দেওয়া সম্ভব। তার আশঙ্কা, প্লাগ পয়েন্টে কাগজ ঢুকিয়ে ক্যামেরা বন্ধ করার চেষ্টা হতে পারে এবং ইতিমধ্যেই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। এই সমস্ত অভিযোগ তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলেন।
এদিন সকালে আরও এক দফা বিতর্ক তৈরি হয় যখন পুলিশের সঙ্গে তার বাদানুবাদে জড়ানোর ঘটনা সামনে আসে। রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার কাছে নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা তার গাড়ি আটকান। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে তিনটির বেশি গাড়ি রাখা যাবে না এই যুক্তিতে বাধা দেওয়া হয় বলে দাবি পুলিশের।
অগ্নিমিত্রা পাল বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সংবিধান বানিয়েছেন। তাই সংবাদমাধ্যমকে আটকাতে এসেছে। এরা লোডসেডিং করবে। প্লাগপয়েন্টে কাগজ ঢুকিয়ে ক্যামেরাগুলিকে বন্ধ করবে। বোমাবাজি করবে। ইতিমধ্যেই বোমাবাজি শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ পছন্দ করছেন না। মানুষ পরিবর্তন ও পরিষেবা চায়।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের