নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। উত্তর কাশীপুরে একটি বাড়ি থেকে ৩টি ড্রামে রাখা ২৮টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। মিলেছে বোমা তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্রও। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুরের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তল্লাশিতে উদ্ধার হয় ৩টি ড্রামভর্তি ২৮টি তাজা বোমা। পাশাপাশি মেলে বোমা তৈরির সরঞ্জাম ও একটি আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় শামিম খান ও হাকিম খান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই স্থানীয় বাসিন্দা বলে দাবি পুলিশের।
তদন্তকারীদের দাবি, বাড়িতেই বোমা তৈরি করে মজুত রাখা হয়েছিল এবং তা বিক্রির পরিকল্পনা ছিল অভিযুক্তদের। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় দুজনকেই গ্রেফতার করা হয়। ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিপুল অঙ্কের টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু হয়েছে
শশুরবাড়ি থেকে একাধিক ব্যাগ উদ্ধার হয়েছে
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
ঘটনাটির তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়
গ্রেফতার করা হয়েছে ১ যুবককে
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের