নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নাবালিকা এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে ঢুকে, তাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের ভাইপো বলে দাবি পরিবারের। ঘটনাটির তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নাবালিকা। পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল সদস্য মোমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান দীর্ঘদিন ধরেই তাকে উত্ত্যক্ত করত। ঘটনার দিন বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত নাবালিকার বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। নাবালিকার চিৎকার শুনে তার মা পাশের বাড়ি থেকে ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। নাবালিকার মা আটকানোর চেষ্টা করতেই তার ওপরও চড়াও হয় আকাশ পৈলান। এরপর পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনা প্রসঙ্গে নাবালিকাটির বক্তব্য,'আকাশ পৈলান প্রতিদিন আমাকে বিয়ে করার জন্য জোর করতো। আমি না করে দেওয়ায় রোজ থ্রেড করতো। পড়তে যাওয়ার সময় আমাকে ডিসটার্ব করতো। আমাকে অ্যাসিড মারার হুমকিও দিতো। প্রতিবাদ করতে গেলেই বলতো যা পারিস করে নে। আমার কাকা দেখে নেবে তোদের। এদিন আমি বাড়িতে একা ছিলাম। ও ঘরে ঢুকে এসে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করে। আমি ওর কঠোর শাস্তি চাই'।
জেলার যুব মোর্চা উত্তম রায়ের বক্তব্য,'৩-৪ মাস ধরে আকাশ পৈলান মেয়েটিকে ক্রমাগত বিরক্ত করতো। আজকে সকাল ৮ টার দিকে ও এই ঘটনা ঘটিয়েছে। মেয়েটির চিৎকার শুনে ওর মা ছুটে গেলে তাকেও মারধর করে। হুমকি দিয়ে বলে আমার কাকা এখানকার সদস্য, কিছু কেস করলে দেখে নেবো। ওর কাকা মোমিন পৈলান এলাকার বড়ো গুন্ডা। এলাকাবাসীকে সবসময় হুমকি দিয়ে ভয় দেখিয়ে রাখে। আমরা মেয়েটির পরিবারের সদস্যদের নিয়ে থানায় অভিযোগ করেছি। আইসি স্যার আস্থা রাখার আশ্বাস দিয়েছেন'।
বিপুল অঙ্কের টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু হয়েছে
শশুরবাড়ি থেকে একাধিক ব্যাগ উদ্ধার হয়েছে
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়
গ্রেফতার করা হয়েছে ১ যুবককে
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের