নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আগে ফের উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিবেশ। তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল বরানগরে। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার সন্ধ্যায় গোপাল লাল ঠাকুর রোড এলাকায় তৃণমূল কর্মীরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময় বিজেপি প্রার্থী সজল ঘোষের অনুগামীরা পোস্টার লাগাতে বাধা দেন বলে দাবি তৃণমূলের। এই নিয়ে প্রথমে বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দু পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে এসে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ' সজল ঘোষ বাইরে থেকে লোক এনে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। আমাদের প্রচারে বাধা দিয়েছে। এমনকি আমাদের কর্মীর গায়ে হাতও তোলা হয়।'
অন্যদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষ পাল্টা দাবি করেন, 'বিজেপির পোস্টার সরানোর চেষ্টা হয়েছে। ইচ্ছে করে অশান্তি করা হয়েছে। গত ২-৩ দিন ধরে এখানে আমাদের হোর্ডিং ছিল। আজ ওরা এটা খুলে ওদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে। এখানে আমাদের সব ফ্ল্যাগ ফেলে দিয়েছে। সব নামিয়ে দিয়েছে। আমাদের ঝাণ্ডা ছিল। আমাদের সব ঝাণ্ডা তুলে নিয়ে চলে গেছে। এসব মিথ্যে কথা বাংলার মানুষ বোঝে। সারাক্ষণ মোবাইলে ধরা আছে। কাকে মেরেছি দেখা।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের