নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম দফার ভোটের আগে রাজ্যে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার সকাল থেকেই কলকাতায় একাধিক জায়গায় অভিযান চালিয়ে চাঞ্চল্য ছড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুলিশ কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি থেকে শুরু করে তার পরিবারের সঙ্গে যুক্ত একাধিক স্থানে তল্লাশি ঘিরে ভোটের আবহে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
এদিন ভোরেই বালিগঞ্জের ফার্ন রোডে পুলিশকর্তার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত ‘সোনা পাপ্পু’ মামলার সূত্র ধরেই এই অভিযান। শুধু বাড়িই নয়, শান্তনুর ছেলের কোচিং সেন্টারেও তল্লাশি চালানো হয়। সেখানে নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা যায়। তল্লাশির মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশকর্তার পুত্র বলেন, ' সাধারণ একটি তদন্ত চলছে। বাবা, আমি বাড়িতেই ছিলাম। সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। বাবার সঙ্গেও কথা বলেছেন। সব ঠিক আছে।'
পুলিশ কর্তার পুত্রের অভিযোগ, 'এসব শুভেন্দু অধিকারীর চাল ছাড়া আর কিছুনা।' অন্যদিকে, একই মামলায় বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের বাড়িতেও হানা দেয় ইডি। আগের তল্লাশিতে বিপুল নগদ ও সোনা উদ্ধারের পর নতুন তথ্যের ভিত্তিতে ফের অভিযান চালানো হয়। পরে তাকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা