নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের আগে রাজ্য বিজেপিতে ভাঙনের ইঙ্গিত। দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। একই মঞ্চে উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর সংবর্ধনা ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
শনিবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তার পাশে দেখা যায় অনন্ত মহারাজকে। শুধু উপস্থিতিই নয়, তাকে সংবর্ধনাও জানান মুখ্যমন্ত্রী। এই দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে তাহলে কি রাজ্য বিজেপির অন্দরে আবারও ফাটল ধরতে চলেছে?
উল্লেখ্য, ২০২৪ সালে উত্তরবঙ্গ সফর গিয়ে কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতেও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গের একটি সরকারি অনুষ্ঠানেও অনন্ত মহারাজের উপস্থিতি নজর কেড়েছিল। দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।
উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিশেষ করে রাজবংশী সমাজের মধ্যে অনন্ত মহারাজের প্রভাব উল্লেখযোগ্য। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে তার উপস্থিতি বিশেষ রাজনৈতিক বার্তাই বহন করছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের