নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক মোড়। হুমায়ুন কবীরকে ঘিরে স্টিং বিতর্কের জেরে তার সঙ্গে জোট ভেঙে দিল AIMIM। দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে তারা একাই লড়বেন।
তৃণমূলের প্রকাশিত একটি স্টিং ভিডিও সামনে আসার পরই রাজ্যের রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই ভিডিওতে হুমায়ুন কবীরের কিছু মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়, যা নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। যদিও হুমায়ুন কবীর অভিযোগ অস্বীকার করেছেন, তবুও পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। এই প্রেক্ষাপটে আসাদউদ্দিন ওয়েইসি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, এই ধরনের মন্তব্য মুসলিম সমাজের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতার উপর আঘাত হানে।
ফলে তার দল এমন কোনও বিতর্কিত অবস্থানের সঙ্গে যুক্ত থাকতে চায় না। সেই কারণেই AIMIM আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ওয়েইসি আরও জানান, বাংলার মুসলিম সমাজ দীর্ঘদিন ধরেই অবহেলিত ও প্রান্তিক অবস্থায় রয়েছে। তাদের জন্য একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর গড়ে তুলতেই AIMIM নির্বাচনে অংশ নিচ্ছে। সেই লক্ষ্যেই এবারের নির্বাচনে কোনও জোট নয়, বরং স্বতন্ত্রভাবেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে দল।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের