নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারের ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি কার্যকর হতেই উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। হাকিমপুরে গত দুদিনে হু হু করে বেড়েছে ভিড়। জানা গেছে, বাংলাদেশি পরিচয় দিয়ে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ফিরে যেতে চাইছেন। তবে কাউকেই সরাসরি সীমান্ত পার হতে দেওয়া হচ্ছে না।
রাজ্যে পালাবদলের পর থেকেই অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য ইতিমধ্যেই ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারই প্রভাব এখন স্পষ্ট হাকিমপুর চেকপোস্টে। সোমবার থেকে সেখানে ভিড় বাড়তে শুরু করেছে।
প্রশাসনের দাবি, বহু মানুষ নিজেদের বাংলাদেশি পরিচয় দিয়ে ভারতে তৈরি পরিচয়পত্র সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন। তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন বলে জানা গেছে। তবে আপাতত কাউকেই সীমান্ত দিয়ে যেতে দিচ্ছে না বিএসএফ। চারঘাট এবং মেদিয়া এলাকায় অস্থায়ী ক্যাম্প তৈরি করে তাদের রাখা হয়েছে। সীমান্তের কাছে থাকা দুটি অসম্পূর্ণ বাড়িকেও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
স্বরূপনগর থানার পুলিশ জানিয়েছে, প্রত্যেকের নথি ও পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। কেউ সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা, তা যাচাই করার পর তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। এরপর বিএসএফ নিজেদের স্তরে যাচাই করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে। সমস্ত প্রক্রিয়া শেষ হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত পাঠানো হবে।
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের