নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রায় ১৩ বছর পর জেলমুক্তির পথে সারদা চিটফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। সব মামলায় জামিন মঞ্জুর হওয়ায় তার মুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা। আর এই ঘটনাকে ঘিরে ভোটের আগে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে সুদীপ্ত সেনকে রাজ্য পুলিশের অধীন থাকা শেষ দুটি মামলাতেও জামিন দেয়। এর ফলে তার মুক্তির পথে আর কোনও আইনি বাধা রইল না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অধীনে থাকা ৭৬টি মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে বারাসাতের দুটি মামলায় আটক থাকার কারণেই এতদিন জেলবন্দি ছিলেন সারদা কর্তা।
মঙ্গলবার এই মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্য ও সিবিআই উভয় পক্ষকেই কড়া ভাষায় ভর্ৎসনা করে। পরদিন রায় ঘোষণা করে আদালত জানিয়ে দেয়, সব মামলায় জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে থাকা সুদীপ্ত সেন বৃহস্পতিবারই মুক্তি পেতে পারেন বলে জানা গেছে। প্রায় ১২ বছর ১১ মাস কারাবাসের পর তার এই মুক্তি স্বাভাবিকভাবেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের