নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে ফের জোরদার ইডির অভিযান। কাকভোর থেকে বেহালায় ব্যবসায়ীর বাড়িতে দীর্ঘ তল্লাশির পর অবশেষে বড় পদক্ষেপ। আটক করা হল জয় এস কামদারকে। আর্থিক তছরূপের অভিযোগে এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।
রবিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বাড়িতে পৌঁছায় ইডির আধিকারিকরা। তবে শুরুতেই বাধার মুখে পড়তে হয় তদন্তকারী দলকে। প্রায় ৪০ মিনিট ধরে বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাদের দরজা না খোলা এবং বাড়ির ভিতরে কুকুর ছেড়ে রাখার অভিযোগ ওঠে। পরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে তল্লাশি শুরু হয়।
বাড়িতে ঢুকেই পরিবারের সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং নথিপত্র খতিয়ে দেখা শুরু করেন আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর বেলা গড়াতেই জয় এস কামদারকে আটক করে বাইরে নিয়ে আসা হয়। এরপর তাকে গাড়িতে তুলে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলে ইডি সূত্রে খবর। সেখানে তাকে আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের