নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে যখন তীব্র চাপানউতোর, ঠিক তখনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। খসড়া ভোটার তালিকায় প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠতেই নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে তড়িঘড়ি নিজের কালীঘাটের দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডাকলেন তিনি।
শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ কালীঘাটের দলীয় কার্যালয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলর ও BLA -২ দের সঙ্গে বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের যেসব ওয়ার্ডে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা বেশি, সেগুলি আলাদাভাবে পর্যালোচনা করার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। কাউন্সিলরদের কাছ থেকে ওয়ার্ডভিত্তিক রিপোর্ট নেওয়ার পাশাপাশি BLA -২ দের পৃথক বৈঠকে শুনানির প্রক্রিয়ায় কোথায় গাফিলতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে।
বৈঠকে উপস্থিত থাকার কথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মেয়র পারিষদ অসীম বসু ও সন্দীপরঞ্জন বক্সি এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। রাজনৈতিক মহলের মতে, ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ ও ‘আনম্যাপড’ দেখিয়ে যেভাবে বহু ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, তা নিয়েই মূলত বৈঠক করতে পারেন মমতা।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের