নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাজেট পেশের ঠিক আগে বিধানসভা ভবনে নাটকীয় পরিস্থিতি। মাত্র সাড়ে চার মিনিট ভাষণ দিয়েই কক্ষত্যাগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য সরকারের তৈরি ভাষণ পড়েননি বলেই বিরোধীদের দাবি। রাজ্যপালের এই পদক্ষেপকে ঘিরে বিধানসভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বাজেট পেশের আগে সংক্ষিপ্ত ভাষণ দিয়েই কক্ষত্যাগ করেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। বিরোধী দলনেতা রাজ্যপালের এই সিদ্ধান্তের প্রকাশ্য প্রশংসা করেন। হাততালি দিয়ে তিনি বলেন, 'রাজ্য সরকারের তৈরি করা মিথ্যা ভাষণ পড়েননি রাজ্যপাল' , এই বক্তব্য ঘিরেই অধিবেশনে শোরগোল শুরু হয়। বিজেপি বিধায়কদের পক্ষ থেকে স্লোগান দিতে শুরু করলে পাল্টা তৃণমূলের বিধায়করা স্লোগান দিয়ে থাকে।
কক্ষত্যাগের আগে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বেশ কিছুক্ষণ আলাদা করে কথা হয়। বিধানসভা ভবন থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী নিজে রাজ্যপালকে বাইরে পর্যন্ত পৌঁছে দেন। সেই সময় সঙ্গে ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল চলে যাওয়ার পর বিধানসভায় পরিস্থিতি সামাল দিতে স্পিকার অধিবেশনে সাময়িক বিরতি ঘোষণা করেন। বাজেট পেশের আগে এই অপ্রত্যাশিত ঘটনার জেরে অধিবেশনের পরিবেশ কিছুক্ষণের জন্য থমথমে হয়ে ওঠে।
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের