নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত শুক্রবার দিল্লির কালকাজী মন্দিরে ৩৫ বছর বয়সি পরিষেবক যোগেন্দ্র সিংহ প্রসাদ বিতরণ করছিলেন। গত ১৫ বছর ধরে পরিষেবকের কাজ করেছেন যোগেন্দ্র। একদল ব্যক্তি একটি নির্দিষ্ট ধরনের প্রসাদ চেয়েছিলেন। কিন্তু সেই প্রসাদটি শেষ হয়ে যাওয়ায়, যোগেন্দ্র দিতে পারেননি। এরপর পরিষেবককে পিটিয়ে খুন করেন একদল ব্যক্তি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই শিউরে উঠেছেন সকলেই। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
সূত্রের খবর , ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত, অতুল পাণ্ডেকে এলাকার মানুষই ধরে পুলিশের হাতে তুলে দেন।পরিষেবককে পিটিয়ে খুনের মর্মান্তিক ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে ক্ষোভপ্রকাশ করলেন অভিনেত্রী।
স্বরা লিখেছেন, "ভয়ঙ্কর ঘটনা। ভারতে পিটিয়ে মারার ঘটনা যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। দেখে সত্যিই শিউরে উঠছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ঘটনাই বলে দেয়, আমাদের সমাজের কী অবস্থা।আমরা দানবে পরিণত হচ্ছি।"
স্বরার এই মন্তব্যের সমর্থনে সরব নেটাগরিকেরা। অনেকেই প্রশ্ন তুলেছেন দিল্লির মত শহরে কিভাবে এমন নৃশংস ঘটনা ঘটেছে। স্যোশাল মিডিয়ায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।
ভোর থেকেই বীরেন রায় রোডে শুটিংয়ের ব্যস্ততা, কিশোর সৌরভ-ডোনার প্রেমকাহিনির দৃশ্যে উচ্ছ্বাস অনুরাগীদের
‘কামিং সুন’ ক্যাপশন ঘিরে নতুন জল্পনা, অনুরাগীদের প্রশ্ন এবার কি বিয়ের পালা?
পেটের সংক্রমণ নিয়ে চিকিৎসকের পরামর্শে ভর্তি হলেন অভিনেত্রী
শিল্পীদের স্বাধীনভাবে কাজের আশ্বাস দিয়ে টলিউড নিয়ে মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...