নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রায় তিন দশক ধরে অভিনয় ছাড়াও নাচে বলিউড মাতিয়েছেন ঋত্বিক রোশন। তার নাচের ধরণ অন্য সকলের থেকে ভীষণই আলাদা। অভিনয়ে যতটা দোখ, ঠিক তার থেকেও বেশি অনেকেই তার নাচের ভক্ত। এবার প্রকাশ্যে ঋত্বিকের নাচের প্রশংসা করলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর।
সম্প্রতি ওয়ার ২ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর। একাধিক জায়গায় ছবির প্রি প্রমোশনে যান দুই তারকা। ছবিতে একসঙ্গে 'জনাব এ আলি' গানে নেচেছেন। হায়দরাবাদে ছবির প্রি প্রমোশনে সপক্ষে ঋত্বিকের প্রশংসা করেছেন দক্ষিণী তারকা। জানিয়েছেন ঋত্বিকের থেকে বড় নৃত্যশিল্পী এই দেশে আর কেউ নেই।
এনটিআর বলেছেন, "ঋত্বিকের কোনো তুলনা হয়না। ও আমার অনুপ্রেরণা। কাহো না পেয়ার হে ছবিতে ঋত্বিকের নাচ আমায় সবথেকে বেশি উৎসাহিত করে তুলেছে। আমি একটাই কথা বলতে চাই, গোটা দেশে ওর নাচের কোনো প্রতিযোগিতা নেই।"
সহ অভিনেতার প্রশংসা শুনেই হাসতে হাসতে তার দিকে আঙুল নাড়িয়ে ঋত্বিক বলার চেষ্টা করছিলেন, এমন বলো না। ভিডিওটি ভীষণই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণী তারকার মুখে ঋত্বিকের এই প্রশংসা শোনার পরই চিৎকার শুরু করেন দর্শকেরা। ভিডিওটি ভীষণই পছন্দ করেছেন দুই তারকার অনুরাগীরা। বলিউড ও দক্ষিণী সুপারস্টারের এই যুগলবন্দী দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন অনেকেই।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের