নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসে ফের বড় ধাক্কা। দলের প্রতিষ্ঠালগ্নের অন্যতম সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী জ্যোতিপ্রিয় মল্লিক এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। মাত্র সপ্তাহখানেক আগেই তাকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল, সেই নেতার আচমকা এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর আন্দোলন থেকে নির্বাচনের লড়াইয়ে তিনি ছিলেন অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। বিধায়ক, মন্ত্রী দলের তরফে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন তিনি। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি হওয়ার পরও তার প্রতি আস্থা হারাননি তৃণমূল নেত্রী। একাধিক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাবি করেছিলেন, ‘বালুকে ফাঁসানো হয়েছে।’ সেই আস্থারই প্রতিফলন হিসেবে গত শনিবার তাকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল।
কিন্তু সেই সিদ্ধান্তের মাত্র কয়েকদিনের মধ্যেই দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন জ্যোতিপ্রিয় মল্লিক। জানা গেছে, তিনি ইতিমধ্যেই দলীয় নেতৃত্বের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক কোনও কারণ নয়, শারীরিক অসুস্থতাকেই দায়ী করেছেন প্রাক্তন মন্ত্রী। তার কথায়, 'আমার সুগার ৩৫০-এর উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় দলের কোনও কাজকর্মে যুক্ত থাকা সম্ভব নয়। তাই সব পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের