নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা ক্রমশই আরও জোরালো হচ্ছে। একের পর এক সাংসদের নাম উঠে আসছে ‘বিদ্রোহী’ শিবিরে। এবার সেই তালিকায় যুক্ত হল যাদবপুরের সাংসদ তথা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নাম। বিদ্রোহী সাংসদদের পক্ষ থেকে লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া চিঠিতে স্বাক্ষর করেছেন সায়নীও।
দিল্লিতে সোমবার দিনভর নাটকীয় রাজনৈতিক তৎপরতার মধ্যেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল শিবিরে। জানা গেছে, বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে যোগ দেন তৃণমূলের একদল বিক্ষুব্ধ সাংসদ। বৈঠকের পর তারা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৃথক গোষ্ঠী হিসেবে স্বীকৃতির আবেদন জানিয়ে চিঠি জমা দেন বলে জানা গেছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই চিঠিতে স্বাক্ষরকারীদের তালিকায় নাকি রয়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও।
বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে বেশ শোরগোল পড়েছে। সম্প্রতি দলীয় পুনর্গঠনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সায়নী ঘোষকে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব দিয়েছিলেন। দলের তরুণ মুখ হিসেবে তার গুরুত্বও ছিল যথেষ্ট। সেই অবস্থায় সায়নীর নাম যদি সত্যিই বিদ্রোহী শিবিরের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তবে তা তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের