নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের ভরাডুবির পর রাজনৈতিক মহলে যখন আত্মসমালোচনার ঝড়, তখনই বিস্ফোরক মন্তব্য করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যেই দলের ভিতরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বলে অভিযোগ তার। এমনকি মমতার আচরণের সঙ্গে মহাভারতের ধৃতরাষ্ট্রের তুলনাও টানলেন তিনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, 'ধৃতরাষ্ট্রের মতো নিজের ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আগের কথায় কোনও কর্ণপাত করা হয়নি, আজ তার খেসারত দিচ্ছে।' তিনি আরও দাবি করেন, এই রাজনৈতিক কৌশলের ফলেই সাধারণ মানুষের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে এবং তারই প্রতিফলন দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফলে।
শুধু সমালোচনা নয়, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বিধানসভায় আনার প্রস্তাবও দেন হুমায়ুন। তিনি বলেন, ' আজকের দিনে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢোকা বা থাকাটা আবশ্যক ছিল। তার থাকা উচিত। সেক্ষেত্রে মমতা যদি বিধানসভায় আসতে চান এই বয়সে, তাহলে আমি বলতে পারি, নন্দীগ্রামে তিনি পারবেন না।'
তিনি আরও বলেন, 'রেজিনগরে হুমায়ুন কবীর শেষ কথা বলে। তৃণমূলকে আমি ৮১০০০ ভোটে হারিয়েছি, বিজেপি-কে ৫৯০০০ ভোটে। ওই আসনে আমি আবার নির্দ্বিধায় মানুষের সমর্থনে জিতে আসব। নেত্রী যদি চান, তার প্রতি আমার যে দুর্বলতা তিনি যদি নিজে থেকে আমাকে ডেকে বলেন আমাকে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দাও, সেক্ষেত্রে আমি অবশ্যই বিধানসভায় ঢোকার ব্যবস্থা করে দেব।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের