নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বীরভূমের দাপুটে রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের জন্য বড় স্বস্তি। ইটভাটা সংক্রান্ত আর্থিক লুটের মামলায় অবশেষে তাকে আগাম জামিন দিল হাইকোর্ট। তবে নিঃশর্ত নয় তদন্তে পূর্ণ সহযোগিতা করার শর্তেই এই সুরক্ষা মিলেছে। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই সম্প্রতি বীরভূমে একটি ইটভাটা সংক্রান্ত ৩০ লক্ষ টাকা লুটের মামলায় অনুব্রত মণ্ডলের নাম জড়ায়। তদন্তের অগ্রগতির সঙ্গে তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। গ্রেফতারি এড়াতে প্রথমে সিউড়ি জেলা জজ আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই আবেদন গ্রহণ করেনি নিম্ন আদালত।
সোমবার মামলার শুনানির পর কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলকে আগাম জামিন মঞ্জুর করে। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে কোনও রকম অসহযোগিতা করা চলবে না। আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশের ফলে আপাতত গ্রেফতারি আশঙ্কা থেকে স্বস্তি পেল অনুব্রত মণ্ডল।
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে
শনিবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুণাল ঘোষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের