নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আরও একধাপ এগোল রাজ্য সরকার। কাটমানি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় থেকে অবৈধ মদের কারবার সাধারণ মানুষের অভিযোগ এবার সরাসরি পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনের কাছে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার লক্ষ্যে মঙ্গলবার চালু হল রাজ্য সরকারের নতুন টোল-ফ্রি হেল্পলাইন এবং পুলিশের বিশেষ অভিযোগ গ্রহণ ব্যবস্থা। সরকারের দাবি, দুর্নীতি ও বেআইনি কাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই এই উদ্যোগ।
ভবানী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের একাধিক টোল-ফ্রি হেল্পলাইন নম্বরের উদ্বোধন করেন। এখন থেকে ২৪ ঘণ্টাই সাধারণ মানুষ নির্দিষ্ট নম্বরে ফোন করে বিভিন্ন ধরনের দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের অভিযোগ জানাতে পারবেন। কাটমানির অভিযোগের জন্য চালু হয়েছে ১৫৫৩৩৪, সিন্ডিকেট রাজ সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৩৫, বেআইনি টোল আদায়ের বিরুদ্ধে ১৫৫৩৩৩৭ এবং অবৈধ মদের কারবারের অভিযোগ জানাতে ১৫৫৩৩৩৯ নম্বর।
সরকারের বক্তব্য, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পুলিশের পরিষেবা আরও জনমুখী ও কার্যকর করতে বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করতে রাজ্যে নতুন করে এক লক্ষ পুলিশ নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আধুনিক পরিকাঠামো গড়ে তোলা, পুলিশ বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর করা এবং মহিলা পুলিশ কর্মীদের বাড়ির কাছাকাছি পোস্টিং দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হবে।
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের