6a68932499e82_WhatsApp Image 2026-07-28 at 16.15.27
জুলাই ২৮, ২০২৬ বিকাল ০৫:৫০ IST

কন্যাসন্তানের ভবিষ্যতের চিন্তা শেষ ! পোস্ট অফিসের এই স্কিমে অল্প সঞ্চয়েই বড় তহবিল

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যতের খরচের কথা ভেবে অনেক পরিবার এখন থেকেই সঞ্চয়ের পরিকল্পনা করে থাকেন। সেই লক্ষ্য পূরণের জন্য পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্প। অল্প অঙ্কের নিয়মিত বিনিয়োগের মাধ্যমে দীর্ঘ সময়ে বড় তহবিল তৈরি করা যায়। সরকারি সুরক্ষার কারণে এই প্রকল্পে ঝুঁকির আশঙ্কাও খুবই কম।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১০ বছর বা তার কম বয়সি মেয়ের নামে অ্যাকাউন্ট খোলা যায়। বছরে ন্যূনতম ২৫০ টাকা থেকে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। যদিও সময়ে সময়ে সরকার এই হার পরিবর্তন করতে পারে। বিনিয়োগের পাশাপাশি আয়কর আইনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়।

প্রতিদিন ন্যূনতম ৫০ টাকা করে জমালে মাসে প্রায় ১,৫০০ টাকা সঞ্চয় হয়। বছরে সেই অঙ্ক দাঁড়ায় ১৮,০০০ টাকায়। টানা ১৫ বছর এইভাবে টাকা জমা রাখলে মোট বিনিয়োগ হয় ২,৭০,০০০ টাকা। বর্তমান সুদের হারে হিসেব করলে প্রকল্পের মেয়াদ শেষে প্রায় ৮.৩১ লক্ষের টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। যা মেয়ের ভবিষ্যতের পড়াশোনা বা অন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনে কাজে লাগতে পারে।

এই প্রকল্পের আরও একটি বড় সুবিধা হল, বিনিয়োগের অর্থের নিরাপত্তা সরকার নিশ্চিত করে। সাধারণ অবস্থায় নির্ধারিত সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করা যায় না। তবে অ্যাকাউন্টধারীর মৃত্যু বা সরকারি নিয়মে উল্লেখ থাকা বিশেষ কিছু পরিস্থিতিতে আগাম অ্যাকাউন্ট বন্ধ করার সুযোগ রয়েছে। তাই দীর্ঘমেয়াদি নিরাপদ সঞ্চয়ের কথা ভাবলে সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি নির্ভরযোগ্য বিকল্প হতে পারে।

আরও পড়ুন

এক ফোনেই অভিযোগ পৌঁছবে মুখ্যমন্ত্রীর কাছে! কাটমানি - সিন্ডিকেট রুখতে বড় উদ্যোগ রাজ্য সরকারের
জুলাই ২৮, ২০২৬

নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার

বর্ষার আবহে বাড়ছে সাপের আনাগোনা , নিরাপদ থাকতে প্রয়োগ করুন এই ৫ উপায়
জুলাই ২৮, ২০২৬

বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়

চোর-বেইমান তকমা দিয়ে পোস্টার! শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই সুদীপকে ঘিরে নতুন বিতর্ক
জুলাই ২৮, ২০২৬

পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়

ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহার ! চোখের সুরক্ষায় এখনই বদলে ফেলুন বিশেষ কিছু অভ্যাস
জুলাই ২৮, ২০২৬

স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা

নিট কৃতীদের সম্মান জানাতে রাজ্য সরকারের উদ্যোগ, নিজে সংবর্ধনা দেবেন শুভেন্দু
জুলাই ২৭, ২০২৬

মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু

আয়ুষ্মানের বিকল্পে রাজ্যের নতুন ভরসা , মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা শুভেন্দুর
জুলাই ২৭, ২০২৬

এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন

বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা! NDA বৈঠকের আগেই নবান্নে শুভেন্দু-সুদীপ সাক্ষাৎ
জুলাই ২৭, ২০২৬

প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে

হাইকোর্টে স্বস্তি অনুব্রত মণ্ডলের , শর্তসাপেক্ষ আগাম জামিন দিল আদালত
জুলাই ২৭, ২০২৬

আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত

ধর্মতলা কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, জাতীয় পতাকা হাতে কলকাতায় দুই প্রান্তে মিছিল
জুলাই ২৭, ২০২৬

অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা

অগাস্টে ব্যাঙ্কে টানা ১৪ দিনের ছুটির ধাক্কা ! আগে থেকেই সেরে ফেলুন জরুরি কাজ
জুলাই ২৭, ২০২৬

জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না

হওড়া স্টেশনে চালু ২৪ নম্বর প্লাটফর্ম , কমবে ট্রেন পরিচালনার চাপ
জুলাই ২৭, ২০২৬

৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান

অফিসের সহকর্মীর সঙ্গে প্রেম! জেনে নিন সম্পর্কের পাশাপাশি কেরিয়ারও সুরক্ষিত রাখার উপায়
জুলাই ২৭, ২০২৬

কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য

ধর্মতলার তাণ্ডবের তদন্তে পুনর্নির্মাণ , ৫ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে কলকাতা পুলিশ
জুলাই ২৭, ২০২৬

অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়

স্বাদের সঙ্গে স্বাস্থ্যও জরুরি ! পাবদা মাছ খাওয়ার আগে জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
জুলাই ২৭, ২০২৬

স্বাদের জন্য পরিচিত পাবদা মাছ পুষ্টিগুণে সমৃদ্ধ

তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে সম্প্রীতির ডাক, আন্দোলনের প্রস্তুতির বার্তা মমতার
জুলাই ২৭, ২০২৬

২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের