নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দূর্গাপুজোর আগেই রাজ্য পুলিশের জন্য বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেশন ভাতা বৃদ্ধি থেকে শুরু করে ট্রাফিক পুলিশের জন্য নতুন ছাতা, রেনকোট সহ একগুচ্ছ জনমুখী সিদ্ধান্তের কথা জানালেন তিনি। ভবানী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত পরিশ্রম করা পুলিশ কর্মীদের কল্যাণে রাজ্য সরকার সবসময় পাশে থাকবে।
মঙ্গলবার ভবানী ভবনে কাটমানি, সিন্ডিকেট রাজ ও অন্যান্য বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে টোল-ফ্রি হেল্পলাইন চালুর অনুষ্ঠানে পুলিশ কর্মীদের জন্য একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, চলতি বছরের অক্টোবর মাস থেকে রাজ্য পুলিশের রেশন ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে। অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা ভাতা পাবেন পুলিশ কর্মীরা। পাশাপাশি জানান, পুজোর আগে যাতে রাজ্য সরকারি কর্মীরা বেতন পান, সেই বিষয়ে অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে।
শুধু আর্থিক সুবিধাই নয়, কর্তব্যরত ট্রাফিক পুলিশদের কাজের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। টানা বর্ষায় ভিজে দায়িত্ব পালন করতে দেখে তিনি বলেন, এই পরিস্থিতিতে পুলিশ কর্মীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এরপরই এনকেডিএ ও হিডকোকে নিজেদের তহবিল থেকে ট্রাফিক পুলিশের জন্য উন্নতমানের ছাতা, রেনকোট ও গামবুটের ব্যবস্থা করার নির্দেশ দেন। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও এই প্রস্তাবে সম্মতি জানান। মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আশ্বাস দেন, ভবিষ্যতেও তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের