নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রশাসনিক ব্যস্ততার মাঝেও কখনও কখনও উঠে আসে একেবারে অন্য ছবি। মঙ্গলবার নবান্নে কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক মুহূর্তে ধরা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচমকাই নবান্নের ক্যান্টিন খাদ্যছায়ায় পৌঁছে কর্মীদের সঙ্গে কথা বললেন, তাদের কাজের খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী। তার এই আকস্মিক সফরে স্বাভাবিকভাবেই চমকে যান ক্যান্টিনের কর্মীরা।
মঙ্গলবার বিকেলে নবান্নের খাদ্যছায়া ক্যান্টিনে হঠাৎই ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন তিনি। কার নাম কী, কোথায় বাড়ি, কতদিন ধরে কাজ করছেন এমন নানা বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ক্যান্টিনের খাবারের তালিকা ও মূল্য সম্পর্কেও বিস্তারিত জানতে চান। কর্মীদের কাছ থেকে জানতে পারেন, মাত্র ৪০ টাকায় সবজি-ভাতের থালি পাওয়া যায়।
এত কম দামে খাবার মিলছে শুনে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এরপর কর্মীদের উদ্দেশ্যে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্যান্টিন কর্মীরা চা ও গরম চপ খাওয়ার অনুরোধও জানান। তবে সৌজন্য বিনিময় করেই তিনি ক্যান্টিন থেকে বেরিয়ে যান।
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের