6a68d865ae8f2_image - 2026-07-28T092707.759
জুলাই ২৮, ২০২৬ রাত ০৯:৫৭ IST

ধর্মতলা কাণ্ডে বড় স্বস্তি , সুপ্রিম নির্দেশের পরেই জামিন ১৬ ধৃতের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্মতলায় নিট আন্দোলন ঘিরে অশান্তির ঘটনায় বড় মোড়। পুলিশি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশের কয়েক মিনিটের মধ্যেই বদলে গেল আদালতের রায়। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনকেই জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। ৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত শুক্রবার কলকাতার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র সংগঠনের ডাকা মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মিছিলের শেষ পর্বে পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল ও ইট ছোড়ার অভিযোগও সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনায় জড়িত সন্দেহে মোট ১৬ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। প্রথমে ধৃতদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল।

মঙ্গলবার তাদের ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে জেল হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ৩০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দেন। কিন্তু এর মধ্যেই নিট আন্দোলন সংক্রান্ত গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে আসে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, যেসব আন্দোলনকারীর বয়স ১৮ বছরের নিচে অথবা যাদের অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই, তাদের মুক্তির বিষয়টি বিবেচনা করতে হবে।

পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR নিয়েও কড়া পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়। শীর্ষ আদালতের এই নির্দেশের পরই ধৃতদের আইনজীবীরা ফের জামিনের আবেদন করেন। পুলিশও জানায়, অভিযুক্তদের আর হেফাজতে রাখতে চায় না রাজ্য। এরপরই আগের নির্দেশ বদলে ১৬ জনকেই জামিন মঞ্জুর করেন বিচারক। তবে আদালতের এই সিদ্ধান্তের পরেও তদন্ত থেমে থাকছে না। সাংবাদিক নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট ও অশান্তির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

রাজ্য পুলিশের বড় রদবদল, ১৪ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৮, ২০২৬

দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে

নবান্নে নিটের সেরাদের সংবর্ধনা , বাংলাতেই চিকিৎসা করার ডাক শুভেন্দুর
জুলাই ২৮, ২০২৬

আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ

হঠাৎই নবান্নের ক্যান্টিনে মুখ্যমন্ত্রী! খাদ্যছায়ায় কর্মীদের সঙ্গে আড্ডায় শুভেন্দু
জুলাই ২৮, ২০২৬

আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা

জাতীয় সড়কে যাতায়াত আরও সস্তা ! নতুন টোল নিয়মে মিলতে পারে ৪০% পর্যন্ত স্বস্তি
জুলাই ২৮, ২০২৬

টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন

পুজোর আগেই পুলিশের জন্য শুভেন্দুর উপহার! রেশন ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৮, ২০২৬

অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে

এক ফোনেই অভিযোগ পৌঁছবে মুখ্যমন্ত্রীর কাছে! কাটমানি - সিন্ডিকেট রুখতে বড় উদ্যোগ রাজ্য সরকারের
জুলাই ২৮, ২০২৬

নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার

কন্যাসন্তানের ভবিষ্যতের চিন্তা শেষ ! পোস্ট অফিসের এই স্কিমে অল্প সঞ্চয়েই বড় তহবিল
জুলাই ২৮, ২০২৬

অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস

চোর-বেইমান তকমা দিয়ে পোস্টার! শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই সুদীপকে ঘিরে নতুন বিতর্ক
জুলাই ২৮, ২০২৬

পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়

নিট কৃতীদের সম্মান জানাতে রাজ্য সরকারের উদ্যোগ, নিজে সংবর্ধনা দেবেন শুভেন্দু
জুলাই ২৭, ২০২৬

মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু

আয়ুষ্মানের বিকল্পে রাজ্যের নতুন ভরসা , মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা শুভেন্দুর
জুলাই ২৭, ২০২৬

এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন

বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা! NDA বৈঠকের আগেই নবান্নে শুভেন্দু-সুদীপ সাক্ষাৎ
জুলাই ২৭, ২০২৬

প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে

হাইকোর্টে স্বস্তি অনুব্রত মণ্ডলের , শর্তসাপেক্ষ আগাম জামিন দিল আদালত
জুলাই ২৭, ২০২৬

আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত

ধর্মতলা কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, জাতীয় পতাকা হাতে কলকাতায় দুই প্রান্তে মিছিল
জুলাই ২৭, ২০২৬

অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা

অগাস্টে ব্যাঙ্কে টানা ১৪ দিনের ছুটির ধাক্কা ! আগে থেকেই সেরে ফেলুন জরুরি কাজ
জুলাই ২৭, ২০২৬

জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না

হওড়া স্টেশনে চালু ২৪ নম্বর প্লাটফর্ম , কমবে ট্রেন পরিচালনার চাপ
জুলাই ২৭, ২০২৬

৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের