নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা মানেই বাড়তি চাপ, উদ্বেগ আর প্রস্তুতির কঠিন পরীক্ষা। কিন্তু সেই চাপের মাঝেই এবার নতুন বিতর্কের জন্ম দিল প্রশ্নপত্র। অভিযোগ, চতুর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় একাধিক প্রশ্ন এসেছে নির্ধারিত সিলেবাসের বাইরে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় চতুর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরীক্ষার পরই অভিযোগ ওঠে, মোট তিনটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল। পরীক্ষার্থীদের দাবি, এই প্রশ্নগুলি তাদের নির্ধারিত পাঠ্যসূচির অংশ ছিল না, ফলে স্বাভাবিকভাবেই তারা বিভ্রান্ত হয়ে পড়েন এবং উত্তর দিতে সমস্যার সম্মুখীন হন। শুধু তাই নয়, আরও অভিযোগ উঠেছে যে প্রশ্নপত্রে এমন কিছু প্রশ্ন ছিল, যেগুলির উত্তর নির্ধারিত জায়গার মধ্যে সম্পূর্ণ করা কার্যত অসম্ভব ছিল।
এই বিতর্কের পর দ্রুত পদক্ষেপ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সিলেবাসের বাইরে থাকা তিনটি প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, ওই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করলেই ছাত্রছাত্রীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। অর্থাৎ, এই তিনটি প্রশ্নের জন্য মোট ১০ নম্বর পর্যন্ত পূর্ণ নম্বর পাওয়ার সুযোগ থাকবে। সংসদের এই সিদ্ধান্তে বেশ স্বস্তি ফিরেছে ছাত্রছাত্রীদের মধ্যে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের