নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডকে স্তম্ভিত করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর। কিডনি নষ্টের জেরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেকেই। শোকস্তব্ধ সহ অভিনেতা অনুপম খেরও।
বর্তমানে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন অনুপম খের। এই খবর পাওয়া মাত্রই এভারগ্রীন ছবি ডিডিএলজের শুটিং স্পট থেকেই শোক প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা বলেন, "তিনদিনে আমরা তিনজন মানুষকে হারালাম। আজ সতীশ শাহর মৃত্যু সংবাদ পেলাম। এই খবর মেনে নেওয়াই যাচ্ছে না।আমাদের বন্ধুত্ব চিরসবুজ ছিল, থাকবেও।"
অনুপম আরও বলেছেন , "আমি তাঁকে মজা করে ডাকতাম ‘সতীশ মেরে শাহ। আর সে উত্তরে বলত মেরে জাহাঁপনা।’ আর দেখুন আমি আজ এমন জায়গায় ওর মৃত্যুসংবাদ পেলাম যেখানে আমাদের সেই আইকনিক ছবির শুটিং হয়েছিল। এযেন এক অদ্ভুত সমাপতন। এটা কী হল সতীশ? এরকমভাবে কেউ চলে যায়? তুমি এভাবে চলে গিয়ে ঠিক করলে না।"
পরিচালক অশোক পন্ডিত অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে লিখেছিলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের দীর্ঘদিনের বন্ধু সতীশ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিডনি বিফলে গিয়েই মারা গেছেন। তাঁর মৃত্যু আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনাদায়ক।" জনি লিভারও অভিনেতার মৃত্যুতে গভীরভাবে শোকস্তব্ধ।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের