নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ দুই দশক পর কলকাতায় ফিরে উষ্ণ সংবর্ধনা পেলেও, তসলিমা নাসরিনের অনুষ্ঠানে তৈরি হল এক অস্বস্তিকর মুহূর্ত। লেখিকার আমন্ত্রণে মঞ্চে উঠেন কবি জয় গোস্বামী।আর সেই সময়ে তাকে ঘিরে দর্শকদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে। যার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় অনুষ্ঠান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বক্তব্য শুরু করার আগেই মাইক্রোফোনের সামনে থমকে দাঁড়াতে বাধ্য হন তসলিমা।
শনিবার রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনের নাগরিক সংবর্ধনার পর মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে ওঠেন লেখিকা। বক্তৃতা শুরুর আগে তিনি দর্শকাসনে উপস্থিত জয় গোস্বামীকে মঞ্চে আসার আমন্ত্রণ জানান। কবি আসন ছেড়ে মঞ্চের দিকে এগোতেই দর্শকদের একাংশ আপত্তি জানিয়ে হইহট্টগোল শুরু করেন। পরিস্থিতির আঁচ পেয়েই জয় গোস্বামী আর মঞ্চে না উঠে ফিরে গিয়ে নিজের আসনে বসে পড়েন। তবুও প্রেক্ষাগৃহে উত্তেজনা কিছুক্ষণ অব্যাহত থাকে। আয়োজকদের পক্ষ থেকে বারবার শান্ত থাকার আবেদন জানানো হলেও তাতে তেমন সাড়া মেলেনি।
শেষ পর্যন্ত তসলিমা নাসরিন নিজেই মাইক্রোফোন হাতে দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'আমি কি কথা বলব? তাহলে আপনারা শান্ত হয়ে বসুন।' লেখিকার এই আবেদনের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তিনি তার বক্তব্য শুরু করেন। ঘটনাটি উপস্থিত দর্শকদের মধ্যে তাৎক্ষণিক আলোচনার বিষয় হয়ে ওঠে। তসলিমা নাসরিনের বহু প্রতীক্ষিত কলকাতা প্রত্যাবর্তনের অনুষ্ঠান আবেগ ও উচ্ছ্বাসের পাশাপাশি এক অনাকাঙ্ক্ষিত বিতর্কেরও সাক্ষী থাকল।
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
ভক্তদের ঢল সামলাতে কড়া পুলিশি নিরাপত্তা
হামিমকে জেরা করে বিস্ফোরক দাবি এসটিএফের
তোলাবাজি ইস্যুতে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা শমীকের
আগামী ১৮ আগস্ট মামলার শুনানি রয়েছে
রাঁধুনিদের বেতন বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
১লা আগস্ট থেকে শুরু হল মিড ডে মিলে ইসকনের খাবার সরবরাহ
ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী
শনিবার আদালতে পেশ করা হবে
হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, গৃহস্থের রান্নার গ্যাসের দামে বদল নেই
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের