6a6cbe430e6d7_Gallery_1785511427578
জুলাই ৩১, ২০২৬ রাত ০৮:৫৭ IST

শুধু শুভেন্দু নয়, নিশানায় মোদিও! হামিদ কাণ্ডে বড় দাবি শিশির অধিকারীর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন সদস্য গ্রেফতার ঘিরে তদন্ত চলছে। এই ঘটনায় মুখ খুললেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। তাঁর দাবি, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জঙ্গিদের নিশানায় রয়েছেন। ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। অভিযোগ, তিনি জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। তদন্তকারীদের দাবি, ধৃতের কাছে মুখ্যমন্ত্রীর সফরসূচির একাধিক তথ্য ছিল। কোথায় যাবেন, কখন বেরোবেন, গাড়ি কোথায় রাখা হবে - এমন নানা তথ্য তাঁর কাছে পাওয়া গেছে বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে অনুমান, হামলার পরিকল্পনার জন্যই এই তথ্য সংগ্রহ করা হয়েছিল।

এই ঘটনার পর কাঁথির শান্তিকুঞ্জে প্রতিক্রিয়া দেন শিশির অধিকারী। তিনি বলেন, শুধু শুভেন্দু নন, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশানা করতে পারে জঙ্গিরা। তাঁর দাবি, বাংলাদেশ থেকে কয়েকজন জঙ্গি ঢুকেছে বলে আগেই সতর্ক করেছিল ভারত সরকারের গোয়েন্দা সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের লক্ষ্য হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শিশির অধিকারীর বক্তব্য, জঙ্গিরা আরও অনেকের ক্ষতি করার পরিকল্পনা করতে পারে। তাঁদের সঙ্গে কোনও ধরনের আপস করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, জঙ্গিরা ভয়ঙ্কর সংগঠিতভাবে কাজ করে। তবে নিরাপত্তা বাহিনী সেই সব পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম বলেও দাবি করেন তিনি।

ছেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে শিশির অধিকারী জানান, শুভেন্দু রাজনীতিতে আসার পর থেকেই বিভিন্ন সময় নানা পক্ষের নিশানায় রয়েছেন। মানুষের জন্য কাজ করার কারণেই অনেকে তাঁর বিরোধিতা করেন বলে মন্তব্য করেন তিনি। তবে এই ধরনের হুমকিতে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও জানান প্রাক্তন সাংসদ।

একইসঙ্গে এসটিএফ ও রাজ্য পুলিশের প্রশংসা করেন শিশির অধিকারী। তাঁর মতে, রাজ্যের তদন্তকারী সংস্থা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছে। উগ্রপন্থী সংগঠনগুলির পরিকল্পনা সফল হবে না বলেও আশাবাদী তিনি।

আরও পড়ুন

জাল নথি দিয়ে আদালতকে ঠকানোর চেষ্টা! নিট মামলায় কড়া বার্তা অমৃতা সিংহের
জুলাই ৩১, ২০২৬

নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

রাস্তা বন্ধ, যানজটের অভিযোগ! ২১ জুলাইয়ের সভা নিয়ে ক্ষুব্ধ হাই কোর্ট
জুলাই ৩১, ২০২৬

আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ

এসআইআরে নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
জুলাই ৩১, ২০২৬

ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না

উঁচুতলার যোগ ছাড়া সম্ভব নয়! টুলুর পাহাড়প্রমাণ সম্পত্তি নিয়ে তোপ শুভেন্দুর
জুলাই ৩১, ২০২৬

বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর

জইশের নিশানায় ছিল আরও মন্ত্রী! হামিদ কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দুর
জুলাই ৩১, ২০২৬

শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী

২১শে জুলাইয়ের সমাবেশে আদালতের নির্দেশ লঙ্ঘন , কালীঘাট তৃণমূলকে কড়া বার্তা হাইকোর্টের
জুলাই ৩১, ২০২৬

কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট

দুদশক পর কলকাতার মাটিতে পা রাখলেন তসলিমা নাসরিন , প্রত্যাবর্তনে আবেগের ছোঁয়া
জুলাই ৩১, ২০২৬

শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন

মনসুন প্রেমীরা পাহাড়ে যাবেন না , উত্তরবঙ্গে ভয়াবহ ধসের সতর্কতা জারি
জুলাই ৩১, ২০২৬

আগামী সপ্তাহের শুরুতে বদলাবে রাজ্যের আবহাওয়া

সব্যসাচীর সোনা উদ্ধার কাণ্ডে ইডির বড় পদক্ষেপ , রাজ্যজুড়ে ১২ জায়গায় তল্লাশি অভিযান
জুলাই ৩১, ২০২৬

সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে জোরদার তৎপরতা

ক্যাবিনেটের ছাড়পত্রের পরই বড় পদক্ষেপ , রাজ্যে চালু হল NIA-এর থানা
জুলাই ৩০, ২০২৬

নিউটাউনে চালু হল নতুন NIA থানা

সরকারি স্কুলের ইউনিফর্মেরও রঙ বদল! জল্পনার মাঝেই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
জুলাই ৩০, ২০২৬

বিশ্ববাংলার লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

নবান্নের পর এবার বিকাশ ভবন! নীল সাদার বদলে গেরুয়া হচ্ছে ফলক
জুলাই ৩০, ২০২৬

খুব শিগগিরই গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে হাইকোর্টের কড়া নজর , জেলা পুলিশ সুপারের বিস্তারিত রিপোর্ট তলব
জুলাই ৩০, ২০২৬

রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে তাও জানতে চেয়েছে হাইকোর্ট

আমূল বদলে যাচ্ছে বাংলার পাঠ্যসূচি , ২০২৮ থেকে প্রথম-দ্বাদশে জাতীয় শিক্ষানীতির ছাপ
জুলাই ৩০, ২০২৬

জাতীয় শিক্ষানীতিতে বদলাবে বাংলার স্কুল সিলেবাস

হাইকোর্টে স্বস্তি অভিষেকের , একের পর এক মামলায় আপাতত স্থগিতাদেশ আদালতের
জুলাই ৩০, ২০২৬

মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ আগস্ট

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের