6a6dafe4bbad9_IMG-20260801-WA0018
আগস্ট ০১, ২০২৬ দুপুর ০২:০৬ IST

সরকারি স্কুলে ইসকনের মিড ডে মিলের সূচনা, মেগা কিচেন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থায় শুরু হল নতুন অধ্যায়। পূর্বঘোষণা অনুযায়ী ১লা আগস্ট থেকেই ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশনের' মাধ্যমে স্কুলে স্কুলে পৌঁছতে শুরু করল রান্না করা খাবার। কলকাতায় মেগা কিচেনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে আড়াই লক্ষ পড়ুয়ার কাছে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত মিড ডে মিল পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

শনিবার ইসকনের আয়োজিত যজ্ঞে অংশ নিয়ে মেগা কিচেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি নিজেই রান্নাঘর ঘুরে দেখেন এবং প্রতীকীভাবে মিড ডে মিল রান্নায় অংশ নেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচটি স্কুলের ৪০ জন পড়ুয়াও উপস্থিত ছিল। পরে ইলেকট্রিক গাড়ির মাধ্যমে স্কুলে খাবার পৌঁছে দেওয়ার পরিষেবারও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ইসকনের আধুনিক মেগা কিচেন থেকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সিল করা কনটেনারে খাবার স্কুলে পৌঁছে দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের স্বাক্ষরের পরই সেই সিল খোলা হবে, যাতে খাবারের গুণমান ও নিরাপত্তা বজায় থাকে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী তিন মাসে আড়াই লক্ষ শিক্ষার্থীর কাছে এই পরিষেবা পৌঁছে যাবে এবং মিড ডে মিলের বরাদ্দও পড়ুয়া-পিছু ১০ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি সপ্তাহে দুদিন ডিমও দেওয়া হবে রাজ্য সরকারের উদ্যোগে। মিড ডে মিল রাঁধুনিদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, কোনও রাঁধুনির কাজ যাবে না,  বরং ইসকনের খাদ্য সরবরাহ ব্যবস্থায় তাদের যুক্ত করা হবে। একইসঙ্গে তাদের মাসিক সম্মানিক ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

ডিজিটাল জনগণনার সূচনা, নবান্নে বসেই সেলফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী

নেতাদের তথ্য জোগাড় করছে হানিট্র্যাপ! এসটিএফের জালে হামিমের বান্ধবী অর্পিতা
আগস্ট ০১, ২০২৬

শনিবার আদালতে পেশ করা হবে

মাসের শুরুতেই বড় স্বস্তি! এক ধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম
আগস্ট ০১, ২০২৬

হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, গৃহস্থের রান্নার গ্যাসের দামে বদল নেই

জাল নথি দিয়ে আদালতকে ঠকানোর চেষ্টা! নিট মামলায় কড়া বার্তা অমৃতা সিংহের
জুলাই ৩১, ২০২৬

নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

রাস্তা বন্ধ, যানজটের অভিযোগ! ২১ জুলাইয়ের সভা নিয়ে ক্ষুব্ধ হাই কোর্ট
জুলাই ৩১, ২০২৬

আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ

শুধু শুভেন্দু নয়, নিশানায় মোদিও! হামিদ কাণ্ডে বড় দাবি শিশির অধিকারীর
জুলাই ৩১, ২০২৬

জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের

এসআইআরে নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
জুলাই ৩১, ২০২৬

ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না

উঁচুতলার যোগ ছাড়া সম্ভব নয়! টুলুর পাহাড়প্রমাণ সম্পত্তি নিয়ে তোপ শুভেন্দুর
জুলাই ৩১, ২০২৬

বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর

জইশের নিশানায় ছিল আরও মন্ত্রী! হামিদ কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দুর
জুলাই ৩১, ২০২৬

শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী

২১শে জুলাইয়ের সমাবেশে আদালতের নির্দেশ লঙ্ঘন , কালীঘাট তৃণমূলকে কড়া বার্তা হাইকোর্টের
জুলাই ৩১, ২০২৬

কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট

দুদশক পর কলকাতার মাটিতে পা রাখলেন তসলিমা নাসরিন , প্রত্যাবর্তনে আবেগের ছোঁয়া
জুলাই ৩১, ২০২৬

শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন

মনসুন প্রেমীরা পাহাড়ে যাবেন না , উত্তরবঙ্গে ভয়াবহ ধসের সতর্কতা জারি
জুলাই ৩১, ২০২৬

আগামী সপ্তাহের শুরুতে বদলাবে রাজ্যের আবহাওয়া

সব্যসাচীর সোনা উদ্ধার কাণ্ডে ইডির বড় পদক্ষেপ , রাজ্যজুড়ে ১২ জায়গায় তল্লাশি অভিযান
জুলাই ৩১, ২০২৬

সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে জোরদার তৎপরতা

ক্যাবিনেটের ছাড়পত্রের পরই বড় পদক্ষেপ , রাজ্যে চালু হল NIA-এর থানা
জুলাই ৩০, ২০২৬

নিউটাউনে চালু হল নতুন NIA থানা

সরকারি স্কুলের ইউনিফর্মেরও রঙ বদল! জল্পনার মাঝেই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
জুলাই ৩০, ২০২৬

বিশ্ববাংলার লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের