6a6cbf9e2b58d_Gallery_1785503220101
জুলাই ৩১, ২০২৬ রাত ০৯:০১ IST

জাল নথি দিয়ে আদালতকে ঠকানোর চেষ্টা! নিট মামলায় কড়া বার্তা অমৃতা সিংহের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট-ইউজি পরীক্ষার ফল নিয়ে দায়ের হওয়া একাধিক মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পরীক্ষার নম্বর কম দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে আদালতে গিয়েছিলেন কয়েকজন পরীক্ষার্থী। শুনানির পর মামলার নথি খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করলেন বিচারপতি অমৃতা সিংহ। বিষয়টি ঘিরে ফের শুরু হয়েছে চর্চা।

মামলার শুরু হয় পরীক্ষার্থীদের অভিযোগ ঘিরে। তাঁদের দাবি ছিল, এনটিএ প্রাপ্য নম্বর দেয়নি। সেই অভিযোগে হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়। এরপর আদালত পরীক্ষক সংস্থা এনটিএ-র কাছে বিস্তারিত রিপোর্ট চায়। রিপোর্ট জমা পড়ার পর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, কয়েকটি মামলায় নকল ওএমআর শিট আ বিকৃত নথি ব্যবহার করা হয়েছে। এনটিএ-র রিপোর্টে দাবি করা হয়, কয়েকজন পরীক্ষার্থী প্রকৃত তথ্য গোপন করে আদালতের দ্বারস্থ হয়েছেন।

এক পরীক্ষার্থীর বিরুদ্ধে তিনটি আলাদা ফলাফল জমা দেওয়ার অভিযোগ ওঠে। এনটিএ-র আইনজীবী জানান, ওই পরীক্ষার্থীর দেওয়া নথি জাল ও পরিবর্তিত ছিল। এমনকী ২০২৫ সালের স্কোরকার্ডও জমা দেওয়া হয়েছিল বলে দাবি সংস্থার।এনটিএ জানায়, ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩ বছর তাঁকে পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

আরও এক পরীক্ষার্থী দাবি করেন, তাঁর ফলে ৩৭০ নম্বরের গরমিল করেছে এনটিএ। তবে সেই অভিযোগও ভুল বলে জানায় পরীক্ষক সংস্থা। পরে আদালতের অবস্থান বুঝে ওই পরীক্ষার্থী মামলা প্রত্যাহারের আবেদন করেন। সব তথ্য খতিয়ে দেখে বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ, জাল নথি দিয়ে আদালতকেও বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এরপর সংশ্লিষ্ট মামলাগুলি খারিজ করে দেন তিনি। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করার অনুমতিও দেয় আদালত।

এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন মামলাকারীদের আইনজীবীরাও। তাঁদের বক্তব্য, আদালতে জমা দেওয়া নথির সত্যতা সবসময় যাচাই করা সম্ভব হয় না। ফলে পরে এমন অভিযোগ সামনে এলে তাঁদেরও সমস্যায় পড়তে হয়। অনেক আইনজীবী মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন। কেউ কেউ জুনিয়র আইনজীবীদের মাধ্যমে মামলা প্রত্যাহার করছেন। আইনজীবী মহলের একাংশের মতে, জাল নথি ব্যবহারের পিছনে একাধিক কারণ থাকতে পারে। কারও লক্ষ্য হতে পারে প্রশ্নফাঁস বিতর্কের মধ্যে কেন্দ্রীয় সংস্থাকে চাপে ফেলা। আবার কেউ কেউ পরিবারের চাপে পরীক্ষা দিয়েছিলেন। পরে ফলাফলকে কাজে লাগানোর চেষ্টা করেছেন বলেও মত তাঁদের।

প্রসঙ্গত, নিট-ইউজি প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। পড়ুয়াদের একাংশের আন্দোলনের পর চাপে পড়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকও। পরে ২১ জুন নিট পুনঃপরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ফল সংক্রান্ত মামলায় জাল নথির অভিযোগে আদালতের এই নির্দেশ নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন

রাস্তা বন্ধ, যানজটের অভিযোগ! ২১ জুলাইয়ের সভা নিয়ে ক্ষুব্ধ হাই কোর্ট
জুলাই ৩১, ২০২৬

আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ

শুধু শুভেন্দু নয়, নিশানায় মোদিও! হামিদ কাণ্ডে বড় দাবি শিশির অধিকারীর
জুলাই ৩১, ২০২৬

জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের

এসআইআরে নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
জুলাই ৩১, ২০২৬

ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না

উঁচুতলার যোগ ছাড়া সম্ভব নয়! টুলুর পাহাড়প্রমাণ সম্পত্তি নিয়ে তোপ শুভেন্দুর
জুলাই ৩১, ২০২৬

বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর

জইশের নিশানায় ছিল আরও মন্ত্রী! হামিদ কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দুর
জুলাই ৩১, ২০২৬

শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী

২১শে জুলাইয়ের সমাবেশে আদালতের নির্দেশ লঙ্ঘন , কালীঘাট তৃণমূলকে কড়া বার্তা হাইকোর্টের
জুলাই ৩১, ২০২৬

কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট

দুদশক পর কলকাতার মাটিতে পা রাখলেন তসলিমা নাসরিন , প্রত্যাবর্তনে আবেগের ছোঁয়া
জুলাই ৩১, ২০২৬

শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন

মনসুন প্রেমীরা পাহাড়ে যাবেন না , উত্তরবঙ্গে ভয়াবহ ধসের সতর্কতা জারি
জুলাই ৩১, ২০২৬

আগামী সপ্তাহের শুরুতে বদলাবে রাজ্যের আবহাওয়া

সব্যসাচীর সোনা উদ্ধার কাণ্ডে ইডির বড় পদক্ষেপ , রাজ্যজুড়ে ১২ জায়গায় তল্লাশি অভিযান
জুলাই ৩১, ২০২৬

সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে জোরদার তৎপরতা

ক্যাবিনেটের ছাড়পত্রের পরই বড় পদক্ষেপ , রাজ্যে চালু হল NIA-এর থানা
জুলাই ৩০, ২০২৬

নিউটাউনে চালু হল নতুন NIA থানা

সরকারি স্কুলের ইউনিফর্মেরও রঙ বদল! জল্পনার মাঝেই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
জুলাই ৩০, ২০২৬

বিশ্ববাংলার লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

নবান্নের পর এবার বিকাশ ভবন! নীল সাদার বদলে গেরুয়া হচ্ছে ফলক
জুলাই ৩০, ২০২৬

খুব শিগগিরই গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে হাইকোর্টের কড়া নজর , জেলা পুলিশ সুপারের বিস্তারিত রিপোর্ট তলব
জুলাই ৩০, ২০২৬

রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে তাও জানতে চেয়েছে হাইকোর্ট

আমূল বদলে যাচ্ছে বাংলার পাঠ্যসূচি , ২০২৮ থেকে প্রথম-দ্বাদশে জাতীয় শিক্ষানীতির ছাপ
জুলাই ৩০, ২০২৬

জাতীয় শিক্ষানীতিতে বদলাবে বাংলার স্কুল সিলেবাস

হাইকোর্টে স্বস্তি অভিষেকের , একের পর এক মামলায় আপাতত স্থগিতাদেশ আদালতের
জুলাই ৩০, ২০২৬

মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ আগস্ট

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের