নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেঙ্গল এসটিএফের জঙ্গি দমন অভিযানে নতুন মোড়। সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ সদস্য হামিম মণ্ডল গ্রেফতারের পর এবার তার ঘনিষ্ঠ পরিচিত অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে তথ্য সংগ্রহে তাকে ব্যবহার করা হত। এই গ্রেফতারির পর জঙ্গি নেটওয়ার্কের বিস্তার ও কার্যপদ্ধতি নিয়ে তদন্ত আরও জোরদার হয়েছে।
ঝাড়খণ্ডের বারহাওড় এলাকার বাসিন্দা অর্পিতা সরকারের সঙ্গে হামিম মণ্ডলের নিয়মিত যোগাযোগ ছিল। তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। অভিযোগ, হামিম বাংলার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অর্পিতাকে ব্যবহার করত। তদন্তকারীদের দাবি, বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলে তাদের ব্যক্তিগত ও চলাফেরার তথ্য সংগ্রহ করা হত, যা পরবর্তীতে সম্ভাব্য হামলার পরিকল্পনায় কাজে লাগানো হতে পারে।
এই অভিযোগের ভিত্তিতেই সাহেবগঞ্জ থেকে অর্পিতাকে আটক করে বর্ধমানে আনা হয়। শনিবারই অর্পিতাকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে, হামিমের পারিবারিক ও বসবাস সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের আদি বাসিন্দা হলেও পরিবারের সঙ্গে সে হাওড়ার পিলখানায় থাকত। সম্প্রতি বর্ধমানের রেনেসাঁ হাউজিংয়ে ভাড়া ফ্ল্যাটে বসবাস শুরু করেছিল।
হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, গৃহস্থের রান্নার গ্যাসের দামে বদল নেই
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী
কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট
শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন
আগামী সপ্তাহের শুরুতে বদলাবে রাজ্যের আবহাওয়া
সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে জোরদার তৎপরতা
নিউটাউনে চালু হল নতুন NIA থানা
বিশ্ববাংলার লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
খুব শিগগিরই গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে
রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে তাও জানতে চেয়েছে হাইকোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের