নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিজিটাল ভারতের পথে আরও এক ধাপ এগোল দেশ। শনিবার থেকে শুরু হল দেশের ১৬তম জনগণনার প্রথম পর্ব, যেখানে প্রথমবারের মতো চালু হয়েছে অনলাইন সেলফ এনুমারেশন ব্যবস্থা। নবান্নে বসে নিজেই স্ব-গণনা সম্পন্ন করে রাজ্যবাসীকে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, জনগণনায় দেওয়া কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না।
শনিবার নবান্নে সেলফ এনুমারেশন করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এবারের জনগণনায় দুটি বড় পরিবর্তন এসেছে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ এবং নাগরিকদের নিজে থেকে অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ। তিনি জানান, জনগণনার কাজে রাজ্যজুড়ে ৩,৪০০ জন সুপারভাইজার ও ১৪,৩৯৯ জন কর্মী নিয়োগ করা হয়েছে। সাধারণ মানুষকে অনলাইনে নিজেই ফর্ম পূরণের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না।
এই জনগণনার প্রথম ধাপ অর্থাৎ স্ব-গণনা চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩৪টি প্রশ্নের উত্তর দিয়ে আবেদন সম্পূর্ণ করা যাবে। এতে বাড়ির পাশাপাশি পৃথক পরিবার সম্পর্কিত তথ্যও দিতে হবে। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকার নিযুক্ত গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। দ্বিতীয় পর্যায়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত লিঙ্গভিত্তিক জনসুমারি সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই জনগণনা জনকল্যাণ ও উন্নত ভারতের লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
শনিবার আদালতে পেশ করা হবে
হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, গৃহস্থের রান্নার গ্যাসের দামে বদল নেই
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী
কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট
শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন
আগামী সপ্তাহের শুরুতে বদলাবে রাজ্যের আবহাওয়া
সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে জোরদার তৎপরতা
নিউটাউনে চালু হল নতুন NIA থানা
বিশ্ববাংলার লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
খুব শিগগিরই গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের