নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন ঘিরে বড় পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। রেশন পরিষেবা নিয়ে দায়ের হওয়া মামলায় এল গুরুত্বপূর্ণ নির্দেশ। ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের অধিকার নিয়েই উঠেছিল প্রশ্ন। সেই বিষয়েই আপাতত স্বস্তি দিল আদালত।
মামলার শুরু হয় এক ব্যক্তির অভিযোগ ঘিরে। তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে। এরপর রেশন দোকানে গেলে সমস্যার কথা জানতে পারেন তিনি। তাঁকে জানানো হয়, রেশন পরিষেবা বন্ধ হতে পারে। এই আশঙ্কাতেই হাই কোর্টের দ্বারস্থ হন মামলাকারী।মামলার শুনানি হয় বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে। আদালত জানতে চায়, শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় রেশন বন্ধ করা যায় কি না। বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটার তালিকা ও রেশন ব্যবস্থা আলাদা বিষয়। একটি প্রক্রিয়ার কারণে অন্য সুবিধা বন্ধ করা ঠিক নয়।
এরপরই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় আদালত। এসআইআর-এর কারণে যাঁদের রেশন বন্ধ হয়েছে, তাঁদের পরিষেবা ফের চালু করতে হবে। একইসঙ্গে এই বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য চেয়েছে হাই কোর্ট। পরবর্তী শুনানিতে রাজ্যকে নিজের অবস্থান জানাতে হবে। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের মন্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই রেশন পাওয়ার অধিকার শেষ নয়। নাগরিকের খাদ্য নিরাপত্তা ও ভোটাধিকার দুটি আলাদা বিষয়। দুটির মধ্যে সরাসরি কোনও যোগ নেই বলেও জানায় বেঞ্চ।
আদালতের এই নির্দেশে এসআইআর-এর কারণে সমস্যায় পড়া বহু মানুষের স্বস্তি মিলবে বলে মনে করছে আইনজীবী মহল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর রেশন বন্ধের আশঙ্কায় ছিলেন অনেকে। আপাতত আদালতের নির্দেশে তাঁদের খাদ্যসুরক্ষা বহাল থাকবে।
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী
কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট
শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন
আগামী সপ্তাহের শুরুতে বদলাবে রাজ্যের আবহাওয়া
সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে জোরদার তৎপরতা
নিউটাউনে চালু হল নতুন NIA থানা
বিশ্ববাংলার লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
খুব শিগগিরই গেরুয়া রঙের নতুন ফলক দেখা যাবে
রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে তাও জানতে চেয়েছে হাইকোর্ট
জাতীয় শিক্ষানীতিতে বদলাবে বাংলার স্কুল সিলেবাস
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ আগস্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের