নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব এবার পৌঁছে গেল দলের আর্থিক তহবিলের দোরগোড়ায়। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থের সম্ভাব্য লেনদেন নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকি, অ্যাকাউন্ড ফ্রিজ করার দাবিও তোলেন তিনি। এবার সেই একই দিকে পা বাড়ালেন বিদ্রোহী শিবিরের বিধায়করা।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়ে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবিলম্বে ফ্রিজ করার আবেদন জানান। তার দাবি, দলের মধ্যে চলা অস্থিরতা এবং নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার জেরে তহবিলের অপব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমস্ত আর্থিক লেনদেন বন্ধ রাখা প্রয়োজন।
এরপরই বিষয়টি আরও নতুন মোড় নেয়। বিদ্রোহী শিবিরের একাংশ শুক্রবার অভিযোগ করেন, দলের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ কাটমানির টাকা ঢোকার আশঙ্কা রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই বিদ্রোহী শিবিরের ১০ জন বিধায়ক বিধাননগর পুলিশ কমিশনারেটে লিখিত অভিযোগ জমা দিয়ে দ্রুত অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছেন।
তবে এই ঘটনার মধ্যেই উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোট-পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা করেছেন, সেখানে কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তীকে। ফলে অরূপ বিশ্বাসের কোষাধ্যক্ষ হিসেবে আইনি বা সাংগঠনিক অবস্থান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের